শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
বিনোদন
জাঁকালো আয়োজনে ২৮ ক্যাটাগরিতে আসছে ‘বাইফা’ অ্যাওয়ার্ড
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৮:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসছে দেশের অন্যতম তারকাদের অ্যাওয়ার্ড শো ‘বাইফা’র সিজন ৫। সম্প্রতি ঢাকার এক পাঁচ তারকা হোটেলের বল রুমে অনুষ্ঠিত হয়েছে অ্যাওয়ার্ড উন্মোচন অনুষ্ঠান। এ অ্যাওয়ার্ডে মোট ২৮ ক্যাটাগরিতে সেরাদের পুরস্কৃত করা হবে।

জমকালো এ আয়োজনের অ্যাওয়ার্ড উন্মোচন করেছে বাইফা কর্তৃপক্ষ। জুরি বোর্ড মেম্বার, জনপ্রিয় শোবিজ তারকা ও কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন। তারকাদের গ্ল্যামারাস উপস্থিতিতে এ আয়োজন হয়ে ওঠে দারুণ ঝলমলে।

নতুন ধারা প্রজেন্টস বাইফা সিজন ৫-এ এবার চলচ্চিত্র, নাটক, ওটিটি, সঙ্গীত, নাচ, ফ্যাশন ও কনটেন্ট ক্রিয়েশন সেক্টর মিলিয়ে মোট ২৮টি ক্যাটাগরিতে সেরা শিল্পী ও নির্মাতাদের পুরস্কৃত করা হবে। ২০২৫’-এর ঈদুল আযহা থেকে ২০২৬’-এর ঈদুল ফিতরের কনটেন্টগুলো থেকে সেরাদের বাছাই করা হবে।
 
জুরি পুরস্কারের জন্য সেরাদের বাছাই করবেন অভিনেতা আজিজুল হাকিম, অভিনেত্রী রোজিনা, নির্মাতা দীপংকর দীপন, সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা, খুরশিদ আলম, চিত্রনাট্যকার জিনাত হাকিম, এক্সিকিউটিভ প্রোডিউসার মাহজাবীন রেজা চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব তাসনুভা সালাম ও সাংবাদিক আল মাসিদ রণ।
 
বাইফার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দর্শক পছন্দের তারকাকে ভোট করতে পারবেন ভক্তরাও।
 
‘বাইফা’র সিজন ৫ পুরস্কার প্রদানের দিন জনপ্রিয় তারকাদের রেড কার্পেট ক্যাটওয়াক ছাড়াও থাকবে জমজমাট পারফরম্যান্স ও ফ্যাশন শো। অনুষ্ঠানে নৃত্য কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ইভান শাহরিয়ার সোহাগ।
 
আগামী ৮ মে ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে তারকাদের নিয়ে বর্ণিল এ আয়োজন। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাইফা অ্যাওয়ার্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close