সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
বিনোদন
বিএনপির টিকিটে সংসদে যেতে চান চমক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:০২ পিএম
রুকাইয়া জাহান চমক

রুকাইয়া জাহান চমক

টিভি নাটকের জনপ্রিয় মুখ রুকাইয়া জাহান চমক ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন থেকে সাংসদ হতে মনোনয়নপত্র তুলেছেন। বিএনপির মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারেও অংশ নিয়েছেন তিনি। কিন্তু কোন আসন থেকে দাঁড়াচ্ছেন এই অভিনেত্রী?

জানা গেছে, চমকের শ্বশুরবাড়ি কুষ্টিয়া জেলায়। জেলার খোকসা উপজেলা থেকে নারী সাংসদ হিসেবে মনোনয়ন নিয়েছেন তিনি। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন এই অভিনেত্রী। সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছে বিএনপি। শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। সাক্ষাৎ শেষে উচ্ছ্বসিত দেখা যায় চমককে।

গণমাধ্যমকে চমক বলেন, ‘আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।’ 

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে তার। দলের পক্ষ থেকে ইতিবাচক সাড়াও পেয়েছেন চমক। 

‘আমি শতভাগ আশাবাদী।’

জানা গেছে, চমকের ব্যাপারে ইতিবাচক বিএনপি। তবে এ নিয়ে এখনই বিস্তারিত বলতে নারাজ অভিনেত্রী। 

তিনি বলেন, ‘দল যে সিদ্ধান্ত নিক, সেটাই আমি ইতিবাচকভাবে গ্রহণ করবো।’ 

মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকার শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী লিখেছেন, ‘নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।’ অনুরাগী ও অনুসারীদের বিশ্বাস, বিএনপি থেকে এমপি হওয়ার সবুজ সংকেত পেয়ে গেছেন চমক!

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে যে তারকারা ছিলেন দেশ ও ছাত্র-জনতার পক্ষে, চমক তাদের অন্যতম। এ কারণে পরাজিত পক্ষের উপহাস, আক্রোশ, হুমকি ও সুনামক্ষুন্নসহ নানান ভোগান্তির মধ্যদিয়ে যেতে হয় অভিনেত্রীকে। ক্যারিয়ারের পাশাপাশি সেসব সহ্য করে এগিয়ে গেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি কনটেন্ট বানানো চালিয়ে যাওয়া চমক এখন অপেক্ষা করছেন সংসদে যাওয়ার।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপির টিকিট   সংসদ   চমক  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close