শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
বিনোদন
এবার রোমান্টিক সিনেমায় কৃতি শ্যানন ও ধানুশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১০:৪৬ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ‘তেরে ইশ্ক ম্যায়’ সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছে। বিশ্বব্যাপী প্রায় ১৫৫ কোটি রুপি আয় করে এটি একটি নিশ্চিত হিটে পরিণত হয়। এ সাফল্যের রেশ কাটতে না কাটতেই পরিচালক আনন্দ এল রাই নতুন এক চমক নিয়ে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তিনি আবারও কৃতি শ্যানন ও ধানুশকে একসঙ্গে নিয়ে কাজ করতে আগ্রহী। তবে এবার গল্প ও নির্মাণশৈলীতে থাকবে বড় পরিবর্তন। নতুন সিনেমাটি হবে একটি পিরিয়ড লাভ স্টোরি, অর্থাৎ অতীতের কোনো সময়কে ঘিরে গড়ে উঠবে এর কাহিনি। ফলে দর্শক পেতে যাচ্ছেন একেবারেই ভিন্ন স্বাদের প্রেমের গল্প।

নির্মাতার ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে এই প্রজেক্টটি নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। কৃতি ও ধানুশ দুজনেই গল্প শুনে ইতিবাচক সাড়া দিয়েছেন। তবে এখনো আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে।

এদিকে পরিচালক আনন্দ এল রাই বরাবরই আবেগঘন গল্প বলায় দক্ষ। তার সিনেমায় প্রেম, সম্পর্ক ও মানুষের অনুভূতি বিশেষভাবে ফুটে ওঠে। এবারও তিনি সেই ধারাকে বজায় রেখেই আরও গভীর ও বিস্তৃত এক প্রেমের গল্প তুলে ধরতে চান। শোনা যাচ্ছে, এটি হবে এক মহাকাব্যিক প্রেমের কাহিনি—যেখানে আবেগ, বিচ্ছেদ ও পুনর্মিলনের ছোঁয়া থাকবে।

উলে­খযোগ্য বিষয় হলো, এই নতুন সিনেমাটি ‘তেরে ইশ্ক ম্যায়’র তুলনায় সম্পূর্ণ আলাদা মেজাজে নির্মিত হবে। আগের সিনেমাটি যেখানে আধুনিক সময়কে কেন্দ্র করে তৈরি, সেখানে নতুনটি দর্শককে নিয়ে যাবে অতীতের এক বিশেষ সময়ে। ফলে কাহিনির পাশাপাশি পোশাক, সেট ডিজাইন ও চিত্রায়ণেও থাকবে ভিন্নতা।

বর্তমানে পরিচালক ও তার টিম পুরো মনোযোগ দিয়েছেন চিত্রনাট্যকে আরও নিখুঁত করে তুলতে। গল্পের প্রতিটি দিক খুঁটিয়ে দেখা হচ্ছে, যাতে দর্শকদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করা যায়।

এদিকে কৃতি ও ধানুশের এই সম্ভাব্য পুনর্মিলন নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌত‚হল তৈরি হয়েছে। যদি সব পরিকল্পনা অনুযায়ী এগোয়, তবে এটি হতে পারে আগামী সময়ের অন্যতম আলোচিত প্রেমের সিনেমা।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  শ্যানন   ধানুশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close