শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
বিনোদন
আবারও মা হচ্ছেন টালিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১২:১৭ পিএম
অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। সংগৃহীত ছবি

অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। সংগৃহীত ছবি

টালিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় আবারও মা হতে যাচ্ছেন। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত এক ভ্লগে স্বামী কুণাল ভার্মার সঙ্গে এই সুখবর নিজেই জানিয়েছেন তিনি।

ভ্লগে পূজা জানান, তিনি দ্বিতীয়বারের মতো গর্ভবতী। এ সময় তিনি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট দেখিয়ে বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে এক সন্তান থাকার পর দ্বিতীয় সন্তানের আগমনে পরিবারে যে বাস্তব চ্যালেঞ্জ আসে, সেসব বিষয় নিয়েও খোলামেলা কথা বলেন এই তারকা দম্পতি।

উল্লেখ্য, প্রায় এক দশকের সম্পর্কের পর ২০২০ সালে আইনি বিয়ে সম্পন্ন করেন পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা। করোনা মহামারির সময় বড় আয়োজন না করে বিয়ের জন্য নির্ধারিত বাজেট সমাজসেবামূলক কাজে দান করেছিলেন তারা। একই বছরের অক্টোবর মাসে তাদের ঘর আলো করে জন্ম নেয় প্রথম সন্তান কৃষভ।

বিয়ের চার বছর পর এবার পরিবারে আসছে নতুন সদস্য। নতুন অতিথিকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন তারা।

অভিনয় ক্যারিয়ারে পূজা বন্দ্যোপাধ্যায় দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। এছাড়া ‘রকি’, ‘হইচই আনলিমিটেড’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

ওয়েব সিরিজ ‘পাপ’ ও ‘ক্যাবারে’-তেও দেখা গেছে তাকে। বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি টেলিভিশনেও জনপ্রিয় মুখ তিনি। ‘কাহানি হামারে মহাভারত কি’ এবং ‘তুঝ সাং প্রীত লাগাই সাজনা’–র মতো ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা পেয়েছেন পূজা। এছাড়া ‘বাংলা ড্যান্স বাংলা ড্যান্স’ অনুষ্ঠানের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close