সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
বিনোদন
মারা গেলেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৯:০৭ পিএম
তারিকুজ্জামান তপন

তারিকুজ্জামান তপন

মারা গেছেন টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ, কৌতুক অভিনেতা তারিকুজ্জামান তপন।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’র ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’ এ অভিনেতা মৃত্যুতে শোক প্রকাশ করে জনিয়েছে, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’-এর সম্মানিত সদস্য ও আমাদের প্রিয় সহকর্মী তারিকুজ্জামান তপন আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

দীর্ঘদিন ধরে ক্যানসারের সাথে লড়াই করছিলেন এই অভিনেতা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বিষয়টি তার ছেলে তাছফিক নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান।

পরিবার সূত্রে জানা যায়, গেল ডিসেম্বর মাসে তারিকুজ্জামান তপনের খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। 

পরে চিকিৎসকেরা জানান, রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছে গেছে। এরই মধ্যে তার ৩ দফা কেমোথেরাপি সম্পন্ন হয়েছে।

দীর্ঘ কর্মজীবনে তারিকুজ্জামান তপন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন। বিশেষ করে কৌতুক চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘জোড়া শালিক’, ‘হাতছানি’সহ অসংখ্য নাটক ও চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ক্যানসার আক্রান্ত   অভিনেতা তারিকুজ্জামান তপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close