শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
বিনোদন
৩৩ বছর পর ফিরছে ‘খলনায়ক রিটার্নস’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউডের অন্যতম আলোচিত চলচ্চিত্র ‘খলনায়ক’ ফিরছে নতুন রূপে। ৩৩ বছর পর তৈরি হচ্ছে এই ব্লকবাস্টার চলচ্চিত্রের সিক্যুয়েল। নাম রাখা হয়েছে ‘খলনায়ক রিটার্নস’। এতে ফের দুর্দান্ত রূপে হাজির হয়েছেন বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত।

সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ চলচ্চিত্রের ঘোষণা দিয়েছেন সঞ্জয় দত্ত। তিনি জানান, তার প্রযোজনা সংস্থা থ্রি ডাইমেনশন মোশন পিকচার্স ও অ্যাসপেক্ট এন্টারটেইনমেন্ট যৌথভাবে চলচ্চিত্রটির স্বত্ব কিনে নিয়েছে পরিচালক সুভাষ ঘাইয়ের সংস্থা মুক্তা আর্টস থেকে।

১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘খলনায়ক’ চলচ্চিত্রে সঞ্জয় দত্তের ‘বল্লু’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এ চলচ্চিত্রে তার সহশিল্পী ছিলেন মাধুরী দীক্ষিত ও জ্যাকি শ্রফ। এবার সেই স্মৃতি ফিরিয়ে আনতেই আসছে চলচ্চিত্রে নতুন সিক্যুয়েল।

সঞ্জয় দত্ত জানান, কারাবাসের সময়েই তার মাথায় আসে এই সিক্যুয়েলের ভাবনা। জেলের প্রায় ৪ হাজার বন্দির কাছ থেকে গল্পের আইডিয়াও নিয়েছিলেন তিনি। পরে সেই ভাবনার কথা জানান সুভাষ ঘাইকে।
 
এ প্রসঙ্গে পরিচালক সুভাষ ঘাই বলেন, ‘সঞ্জয় ও মান্যতার আবেগ থেকেই এই উদ্যোগ। আমি সবসময় তাদের পাশে থাকব।’

তবে চলচ্চিত্রটি নিয়ে এখনো কোনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। এটি সরাসরি সিক্যুয়েল হবে নাকি নতুনভাবে সাজানো হবে গল্প?
 
জান গেছে, চিত্রনাট্যের কাজও এখনও শেষ হয়নি। চলচ্চিত্রে আবারও সঞ্জয় দত্তের প্রাক্তন প্রেমিকা মাধুরী দীক্ষিতের সঙ্গে পর্দায় দেখা যাবে কিনা তাও স্পষ্ট নয়। 

তবে ৩৩ বছর পর বল্লুর নতুন চমক যে বলিউডের প্রেক্ষাগৃহে আগুন ধরাবে, এমনটাই মনে করছেন সিনেবোদ্ধারা। 

সূত্র : আজতাক

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  খলনায়ক রিটার্নস   খলনায়ক রিটার্নস   সঞ্জয় দত্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close