সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
বিনোদন
ফুটবলার হওয়ার স্বপ্ন ভেঙে বলিউডে নোরা ফাতেহির জয়যাত্রা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৩:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউডের গ্ল্যামার জগতে নিজের নাচ ও পারফরম্যান্স দিয়ে দাপটের সঙ্গে জায়গা করে নিয়েছেন নোরা ফাতেহি। তবে আজকের এই জনপ্রিয় তারকার শৈশবের স্বপ্ন ছিল একেবারেই ভিন্ন—তিনি হতে চেয়েছিলেন একজন পেশাদার ফুটবলার।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের জীবনের সেই অজানা গল্প তুলে ধরেছেন নোরা। তিনি জানান, ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ছিল প্রবল আগ্রহ। কিন্তু মাত্র ১১ বছর বয়সে গুরুতর চোট পাওয়ার পর সেই স্বপ্ন থেমে যায়। জীবনের সেই সময়টিকে সবচেয়ে কঠিন অধ্যায় হিসেবে উল্লেখ করেন এই অভিনেত্রী।

নোরা মনে করেন, খেলার মাঠে লড়াইয়ের অভিজ্ঞতাই তাকে মানসিকভাবে শক্ত করে তুলেছে। আর সেই দৃঢ়তাই পরবর্তীতে তাকে বলিউডে নিজের অবস্থান তৈরি করতে সাহায্য করেছে।

তার চলচ্চিত্রজীবন শুরু হয় ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার মাধ্যমে। যদিও শুরুতে তেমন পরিচিতি পাননি, তবে দক্ষিণ ভারতীয় সিনেমার আইটেম গানে পারফর্ম করে ধীরে ধীরে দর্শকের নজরে আসেন। বিশেষ করে ‘টেম্পার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘কিক টু’ সিনেমায় তার উপস্থিতি আলোচনায় আসে।

২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমার জনপ্রিয় গান ‘দিলবার’ এ পারফর্ম করে ক্যারিয়ারের বড় মোড় ঘুরিয়ে দেন নোরা। গানটি মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় ইউটিউবে ২ কোটির বেশি ভিউ পেয়ে রেকর্ড গড়ে, যা তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়।

ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ না হলেও আন্তর্জাতিক মঞ্চে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন এই তারকা। ফিফা বিশ্বকাপ-২০২২ এর ফ্যান ফেস্টিভ্যালসহ বিভিন্ন বৈশ্বিক আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বকাপের অফিসিয়াল গান ‘লাইট দ্য স্কাই’ এ কণ্ঠ দিয়েছেন তিনি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ফুটবলার   বলিউড   নোরা ফাতেহি  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close