সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
খেত খামার
মিরপুরে ‘আউট অফ বক্স’ কৃষি কার্যক্রম বাস্তবায়নের উদ্বোধন
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১০:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় খাঁড়ারা ব্লকে কৃষি উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করে ‘আউট অফ বক্স’ শীর্ষক ব্যতিক্রমধর্মী কৃষি কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। 

সোমবার (২৭ এপ্রিল) সকালে নওদা খাঁড়ারায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার মো. ইমদাদুল হক মিলন, সাংবাদিক এসএমআবু ওবাইদা-আল-মাহাদী, বহলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম খোকন, বহলবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এরশাদ, কৃষি উদ্যোক্তা সোহরাব হোসেন প্রমুখ।

জানা যায়, প্রচলিত কৃষি পদ্ধতির বাইরে গিয়ে আধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। এতে বিভিন্ন নতুন পদ্ধতি, ফসল ব্যবস্থাপনা কৌশল ও প্রযুক্তিনির্ভর কৃষি কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

কৃষি অফিসার জানান, ‘আউট অফ বক্স’ উদ্যোগের মাধ্যমে উপজেলার প্রতিটা ব্লকে ২০০ পিস সজিনা গাছ লাগানো ও কৃষকদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে প্রদর্শনী ও হাতে-কলমে সহায়তা দেয়া হবে। 

এতে কৃষকরা নতুন ধারণা গ্রহণে উৎসাহিত হবেন এবং কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

কৃষকরা জানান, এমন উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী। 

তারা নতুন প্রযুক্তি ও পদ্ধতি শিখে অধিক ফলন ও লাভবান হওয়ার আশা করছেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মিরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি অফিসার মো. ময়নুল ইসলাম রাজিব।

উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিরপুর কুষ্টিয়া এই কর্মসূচি বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ নেয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মিরপুর   আউট অফ বক্স   কৃষি কার্যক্রম   বাস্তবায়নের উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেত খামার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close