সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
বিনোদন
ক্ষমা চাইলেন সঞ্জয় দত্ত
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:২৬ পিএম আপডেট: ২৮.০৪.২০২৬ ১২:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আবারও খবরের শিরোনামে বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। তবে এবার কোনো নতুন সিনেমার সাফল্যের জন্য নয়, বরং একটি গানের কথা ও দৃশ্যায়ন নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে ক্ষমা চাইতে হলো তাকে।

‘সরকে চুনর তেরি সরকে’ গানটি নিয়ে বিতর্কের মুখে সোমবার (২৭ এপ্রিল) নারী কমিশনের সামনে সশরীরে হাজিরা দেন এই ‘খলনায়ক’ তারকা।

আসন্ন সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’-এর হিন্দি ভার্সনের এই গানটিতে অশালীন শব্দ ব্যবহারের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে মহিলা কমিশন থেকে তলব করা হয়েছিল ছবির সংশ্লিষ্টদের। সোমবার কমিশনের সামনে উপস্থিত হয়ে সঞ্জয় দত্ত একটি লিখিত ক্ষমাপত্র জমা দেন। সেখানে তিনি স্পষ্ট করেন যে, সমাজের কোনো ক্ষতি করার বা কাউকে আঘাত করার কোনো ইচ্ছাকৃত অভিপ্রায় তার ছিল না।

ভুল স্বীকারের পাশাপাশি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সঞ্জয়। দায়বদ্ধতার জায়গা থেকে তিনি ঘোষণা দিয়েছেন, সমাজকল্যাণ ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে ৫০ জন আদিবাসী শিশুকন্যার শিক্ষার যাবতীয় ব্যয়ভার তিনি বহন করবেন। একইসঙ্গে ভবিষ্যতে চলচ্চিত্র বা যে কোনো সৃজনশীল কাজে নারী ও শিশুদের মর্যাদা রক্ষায় সচেতন থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তবে এই ঘটনায় অপর অভিযুক্ত বলিউড ডিভা নোরা ফতেহি এদিন হাজিরা দেননি। বর্তমানে দেশের বাইরে থাকায় তিনি উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছেন এবং পরবর্তী একটি তারিখের জন্য আবেদন করেছেন।

এর আগে গত ৭ এপ্রিল এই মামলার প্রথম শুনানিতে ছবির পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সে সময় ছবির নির্মাতারা দাবি করেছিলেন যে, তারা গানের কথার গভীরতা বা নেতিবাচক দিকটি বুঝতে পারেননি। তবে কমিশন সেই যুক্তি গ্রহণ করেনি। এরপরই নির্মাতারা লিখিতভাবে ক্ষমা চেয়ে স্বীকার করে নেন যে, গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বিতর্ক   ক্ষমা   সঞ্জয় দত্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close