শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
আইন-আদালত
প্রাথমিক শিক্ষা অধিদফতরে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৯:৪৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (২ মে) তাদের গ্রেপ্তার করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হলেন– আসমাউল ইসলাম (৩০), জিন্নাত আলী বিশ্বাস (৫৫) ও হুমায়ুন কবির খান (৫৯)।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার আনুমানিক দুপুর সাড়ে ৩টার দিকে মিরপুর-২ এলাকা হতে গ্রেপ্তার করে শিক্ষা অধিদফতরে কর্মরত পরিচ্ছন্নতাকর্মী আসমাউল ইসলামকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসমাউল শিক্ষা অধিদফতরের ভবনের স্টোররুমে আগুন লাগানোর কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তি ও তথ্য অনুযায়ী বিকেলে শিক্ষা অধিদফতরে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে আসামি জিন্নাত আলী ও হুমায়ুন কবির খানকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, শুক্রবার (১ মে) শুক্রবার আনুমানিক ভোরের দিকে শিক্ষা অধিদফতরের দ্বিতীয় তলার স্টোররুমে অগ্নিকাণ্ড সংঘটিত হয় বলে জানিয়েছে পুলিশ।

পরে ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  প্রাথমিক শিক্ষা   অধিদফতর   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close