মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
রাজধানী
মোহাম্মদপুরে ডিবি পরিচয়ে চারজনকে অপহরণ, দুই অপহরণকারী আটক
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৭:২৮ পিএম
মিজানুর রহমান রিপন ও আল ওয়াজেদ ফয়সাল

মিজানুর রহমান রিপন ও আল ওয়াজেদ ফয়সাল

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় চার ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

রোববার (৩ এপ্রিল) মোহাম্মদপুরের বেড়িবাঁধ ও আশপাশ এলাকায় পৃথকভাবে এই অপহরণের ঘটনাগুলো ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের সহকারী উপ-কমিশনার (এডিসি)। জুয়েল রানা।

আটককৃতরা হলেন মিজানুর রহমান রিপন ও আল ওয়াজেদ ফয়সাল। 

ভুক্তভোগীরা হলেন সোহেল, সেলিম, সাইফুল ও আলী আহমেদ।

ভুক্তভোগী আলী আহমেদের ছেলে মো. আলাউদ্দীন ফরিদ জানান, রাত ১১টার দিকে ডিবি পরিচয়ে ফোন করে তার বাবাকে বাসা থেকে বের হতে বলা হয়। পরে একটি হাইস গাড়িতে তুলে নিয়ে বসিলা এলাকায় নিয়ে মারধর করা হয়। এরপর তার বাবার মোবাইল ফোন থেকে পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের পক্ষ থেকে প্রথমে ২০ হাজার টাকা পাঠানো হলেও অপহরণকারীরা আরও টাকা দাবি করতে থাকে। পরে রাত ২টার দিকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।


ভুক্তভোগী সেলিমের ভাই শামীম জানান, তার ভাই সেলিমকে ভোরে বেড়িবাঁধ এলাকা দিয়ে মাছ কিনতে গেলে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। তিনি একজন মাছ ব্যবসায়ী। তাকে মারধর করে ২ লাখ টাকা দাবি করা হয়। পরিবার ২০ হাজার টাকা পাঠালেও তাকে মুক্তি দেওয়া হয়নি। পরে থানায় অভিযোগ জানালে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

সাইফুলের ভাই ইউসুফ জানান, তার বড় ভাই সাইফুলকে বেড়িবাঁধের ইউল্যাব ইউনিভার্সিটি সামনে থেকে তুলে নেওয়া হয় ভোর ৬ টায়। এরপর বিভিন্ন নম্বর থেকে মুক্তিপণ চেয়ে ফোন করা হয়। থানায় অভিযোগের পর পুলিশ তাকে উদ্ধার করে।

আরেক ভুক্তভোগী সোহেলকেও একই স্থান থেকে ডিবি পরিচয়ে অপহরণ করা হয়। 

তার স্বজনরা জানান, সকালে মাছ কিনতে যাওয়ার পথে তাকে তুলে নেওয়া হয় এবং তার কাছে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে পরিবারের কাছে ২ লাখ টাকা দাবি করা হয়। পরিবার বিকাশে ২০ হাজার টাকা পাঠানোর পরও তাকে মুক্তি দেওয়া হয়নি।

এ বিষয়ে জুয়েল রানা বলেন, “গতকাল সকালে মোহাম্মদপুর থেকে প্রথমে দুইজনকে অপহরণ করা হয়। পরে পর্যায়ক্রমে আরও দুইজনকে তুলে নেওয়া হয়। ভুক্তভোগীদের পরিবার থানায় জিডি করলে আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্ব দিয়ে নেই। তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতভর ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।”

তিনি আরও বলেন, “অভিযানের একপর্যায়ে হাতিরঝিল এলাকা থেকে প্রথমে একজনকে আটক করা হয় বিকাশে টাকা নেওয়ার সূত্র ধরে। এরপ দীয়াবাড়ি এলাকা থেকে আরো একজনকে আটক করলে ওখান থেকে ভুক্তভোগী চারজনকে একটি বাসা থেকে উদ্ধার করা হয়। একই সঙ্গে চক্রের মূল হোতা মিজানুর রহমান রিপন ও তার সহযোগী আল ওয়াজেদ ফয়সালকে আটক করা হয়েছে।” 

জুয়েল রানা বলেন, ‘ভুক্তভোগীদের পরিবার পৃথকভাবে মোহাম্মদপুর থানায় জিডি করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতভর অভিযান চালায় ‘

পুলিশ জানায়, এই চক্রটি ডিবি পরিচয়ে সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করত। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   ডিবি পরিচয়ে অপহরণ   অপহরণকারী আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close