সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
অর্থনীতি
বিদ্যুৎ বিভাগের সবচেয়ে সফল প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ড : মন্ত্রী ইকবাল হাসান
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৮:১৭ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সদর দপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের এবং ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৪ মে) পল্লী বিদ্যুতায়ন বোর্ডে এ সভা অনুষ্ঠিত হয়।

বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এসএম জিয়া-উল-আজিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সভায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার চলমান কার্যক্রমের সার্বিক অবস্থা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়। সভায় সদর দপ্তরের কর্মকর্তাগণ, মাঠ পর্যায়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলীগণ ও ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য মতামত প্রকাশ করেন। তারা আনুপাতিক লোডশেডিং, সিস্টেম লস হ্রাসকরণ, বকেয়া আদায়, বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও অন্যান্য সংস্থার সাথে সমন্বয়- এসব বিষয়া সভায় তুলে ধরেন।


সভায় ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আবেগ ও স্বপ্নে গড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিদ্যুৎ বিভাগের আওতাধীন সবচেয়ে সফল প্রতিষ্ঠান। আরইবি প্রতিষ্ঠা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। কারণ, এর সাথে জড়িত কৃষি বিপ্লব ও খাল খনন কর্মসূচিসহ গ্রামীণ অর্থনীতির উন্নয়ন।’

তিনি আরও বলেন, ‘পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম যে মডেলে চলছে, প্রচলিত মডেলের মধ্যে এটি একটি উৎকৃষ্ঠ হিসেবে প্রমাণিত মডেল। তাই, তার পরীক্ষা-নিরীক্ষা করার কোন সুযোগ নেই।’

মন্ত্রী গ্রাহকদের সাথে সুসম্পর্ক বৃদ্ধি করার জন্য পবিসের সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারদের নির্দেশনা দেন। যেসব পবিস এখন পর্যন্ত লাভজনক অবস্থায় পৌঁছায়নি, সেসব পবিসকে লাভজনক অবস্থায় উন্নীতকরণের জন্য সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারদের সুষ্পষ্ট নির্দেশনা দেন।
   
সভায় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘পল্লী বিদ্যুতায়নের স্বপ্নদ্রষ্টা জিয়াউর রহমানের দূরদর্শী সিদ্ধান্তে গৃহীত ব্যতিক্রমধর্মী একটি সফল প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ড, যে প্রতিষ্ঠান সরকারের নিকট হতে কোন ভর্তুকি না নিয়ে ক্রস সাবসিটির মাধ্যমে সফলভাবে পরিচালিত হচ্ছে। এটি একটি অনন্য দৃষ্টান্ত।’

তিনি আরও বলেন, ‘লাইফ লাইন গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করতে হবে। জনগণের ভোটে আসা সরকারের কাছে জনগণের সন্তুষ্টিই অগ্রাধিকার।’

গ্রাহকের সাথে নিবিড় সম্পর্ক রেখে গ্রাহক সেবা বৃদ্ধি করা এবং লোডশেডিং/অন্যান্য বৈদ্যুতিক সমস্যার প্রকৃত কারণ গ্রাহকগণকে অবহিত করার জন্য নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
 
এসএম জিয়া-উল-আজিম মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দিকনির্দেশনা ও সরকারের সব চাহিদা পূরণে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির সকলকে নিয়ে একসাথে কাজের মাধ্যমে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে উত্তরোত্তর সাফল্যের দিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিদ্যুৎ বিভাগের সবচেয়ে সফল প্রতিষ্ঠান   পল্লী বিদ্যুতায়ন বোর্ড   মন্ত্রী ইকবাল হাসান  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close