শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
বিনোদন
স্বপ্নবাজ গীতিকার তামভীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:৫৬ পিএম আপডেট: ০৫.০৫.২০২৬ ২:৫৮ পিএম
তামভীর

তামভীর

ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নিজের কথায় সুর বসবে, মানুষের মুখে মুখে ফিরবে তার গান। ভাগ্যের অন্বেষণে আজ হয়তো তিনি যোজন যোজন দূরে পরবাসে বিভোর, কিন্তু বিদেশের যান্ত্রিক জীবনের ব্যস্ততাও তার ভেতরের সেই গীতিকবিকে দমাতে পারেনি। বলছি এ সময়ের তরুণ গীতিকার তামভীর আহমেদের কথা। তার লেখালেখির শুরুটা হয়েছিল এক যুগ আগে, ২০১২ সালে। সুনামগঞ্জের অনেক বাউল শিল্পী তার লেখা গান গেয়েছেন। তবে জীবিকার তাগিদে এই গীতিকারকে যেতে হয়েছে দূর প্রবাসে।

দিনের কাজ শেষে যখন ক্লান্ত শরীর বিশ্রামের খোঁজে, তখনই তার কলম সচল হয় স্মৃতির আয়নায়। প্রবাসের নিঃসঙ্গতায় মা, মাটি আর প্রিয়তমার অভাবকে তিনি রূপ দেন পঙক্তিতে পঙক্তিতে। কাজের ফাঁকে ডায়েরির পাতায় বা ফোনের নোটপ্যাডে নিয়মিত জন্ম নেয় নতুন নতুন গান। এই নিরন্তর সাধনা কেবল শখ নয়, বরং নিজের সত্তাকে টিকিয়ে রাখার এক তীব্র লড়াই।

এরই মধ্যে তামভীর তার লেখা বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান দর্শকদের উপহার দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য গান হচ্ছে ‘মায়ার জাদু’, ‘পিরিতের ঘর’, ‘বিশ্বাস করে দিয়েছিলাম মন’, ‘মনে বড় টান’ প্রভৃতি। তার লেখা গান গেয়েছেন মৌসুমী আক্তার সালমা, ইমন খান, মোহাম্মদ মিলন, আরমান আলিফ, সাথী খান, কাজী শুভ, পারভেজ খান, আকাশ মাহমুদ, ইশরাত জাহান জুঁই, শিল্পী বিশ্বাস প্রমুখ।

গান প্রকাশের জন্য ‘টিআর ২’ নামের একটি ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি, যেখানে নিয়মিত গান প্রকাশ করছেন। সালমা ও শাহিন রানার গাওয়া তামভীরের লেখা ‘মায়ার জাদু’ শিরোনামের গানটি ইউটিউবে এরই মধ্যে ৫০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে।

তামভীর আহমেদ বলেন, ‘আমার চেষ্টা থাকে সবসময়ই ভালো কিছু করার। সামনেও ভালো কিছু উপহার দিতে চাই। আর এজন্য স্বল্পসংখ্যক এবং মানসম্মত গান প্রকাশ করি, যেন শ্রোতারা তা গ্রহণ করেন।’

এই গীতিকার জানিয়েছেন, এরই মধ্যে নতুন বেশ কয়েকটি গান প্রস্তুত আছে, যেগুলো পর্যায়ক্রমে ভিডিও আকারে ‘টিআর ২’ থেকে প্রকাশ পাবে।

দূর পরবাসে থেকেও তামভীর গানের মাধ্যমেই সংযোগ খুঁজে ফেরেন নিজের শিকড়ের সঙ্গে। স্বপ্ন আর সংগ্রামের এই মেলবন্ধনে তিনি আজ এক অনন্য স্বপ্নবাজ গীতিকার।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  স্বপ্নবাজ   গীতিকার   তামভীর  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close