মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
খোলাকাগজ স্পেশাল
হামে শিশুর মৃত্যু, নূরজাহানের বিচার দাবি
রোকন উদ্দিন
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১০:৪২ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

হাম ও উপসর্গে গত দেড় মাসে সারা দেশে তিনশতাধিক শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে বিগত অন্তর্বর্তী সরকারের অবহেলার কারণে দেশে ফের হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যার ফলে আনাকাক্সিক্ষত এ শিশুমৃত্যু। এর প্রতিক্রিয়ায় বিভিন্ন মহল থেকে অন্তর্বর্তী সরকারের সাবেক স্বাস্থ্য উপদেষ্টার শাস্তির দাবি জোরাল হচ্ছে। 

একইসঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূকেও বিচারের আওতায় আনার দাবি করছে বিভিন্ন সংগঠন। পাশাপাশি তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবিও উঠেছে। 

গতকাল বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টার বিচারের দাবিতে শিশুদের প্রতীকী মরদহ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করে বিপ্লবী ছাত্রমৈত্রী। এ ছাড়া হামে শিশুমৃত্যুর ঘটনার জন্য দায়ী সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবার বিচার ও শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন। 

এর আগে গত রোববার ড. মুহাম্মদ ইউনূস ও নূরজাহানকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা ও তাদের কাছে ক্ষতিপূরণ আদায়ের দাবিতে মানববন্ধন করেছে ‘হিউম্যানিটারিয়ান ইউনিটি উইথ মোরালিটি’ নামের একটি সংগঠন। 

সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত টিকাদান কর্মসূচির কারণে বাংলাদেশ থেকে হাম প্রায় নির্মূলই হয়ে গিয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের অবহেলা ও অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে গত দেড় বছরে এ টিকা কার্যক্রম দারুণভাবে ব্যহত হয়। এতে সম্প্রতি ফের হামের প্রাদুর্ভাব দেখা দেয়। এবং প্রতিনিয়ত শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। 

বিশ্লেষকরা বলছেন, শিশুদের দুর্ভাগ্যজনক এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা এড়াতে পারেন না। তাদের ভুল সিদ্ধান্তেই অকালে ঝরে পড়ছে এত শিশুর প্রাণ। অথচ ইউনিসেফের মতো প্রতিষ্ঠান তৎকালীন সরকারকে সতর্ক করেছিল। কিন্তু তাতে কর্ণপাত করেনি তারা। 

সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবার বিচার ও শাস্তির দাবি জানিয়ে বাংলাদেশ যুব ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, হামের টিকা ক্যাম্পেইনে চরম অবহেলা ও ব্যর্থতার ফলে দেশে এক গভীর জনস্বাস্থ্য সংকট সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত প্রায় তিন শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, যা অত্যন্ত মর্মান্তিক ও অগ্রহণযোগ্য।

যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু আরও বলেন, এ বিপর্যয়ের জন্য বিগত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। বিশেষ করে সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এ ক্ষেত্রে চরম অবহেলা প্রদর্শন করেছেন। 

শিশুদের জীবন সুরক্ষাকে উপেক্ষা করে হঠাৎ করে টিকা ক্রয়সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনে ড. ইউনূসের সরকার, যার ফলেই হামের টিকার কৃত্রিম সংকট সৃষ্টি হয় এবং দ্রুত তা মহামারি আকারে ছড়িয়ে পড়ে। বিবৃতিতে তারা আরও বলেন, টিকা ক্রয় নীতিতে পরিবর্তন আনার সময় আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের একাধিক সতর্কতা থাকা সত্ত্বেও বিগত সরকার উদাসীনতার পথই বেছে নেয়। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 

এদিকে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিতের দাবি করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার রাজু ভাস্কর্যে এক বিক্ষোভ সমাবেশে তারা এই দাবি জানান।   

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সাবেক প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তোলেন এবং বিপুলসংখ্যক শিশুর প্রাণহানির জন্য তৎকালীন সরকারপ্রধান ও স্বাস্থ্য উপদেষ্টার দায়বদ্ধতার বিষয়টি উল্লেখ করে তাদের বিচারের জোর দাবি জানান। 
সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, অন্তর্বর্তী সরকার নিজেদের মুনাফার জন্য এভাবে শিশুদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এ অপরাধে তাদের কঠোর শাস্তি হওয়া দরকার। ‎

জুবেল আরও বলেন, ‘হামের এই প্রকোপ এবং এর বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা, না ইন্টারিম আমলে দেখেছি, না বর্তমান সরকারের সময়ে দেখছি। বরং মনে হচ্ছে, তারা যেন অপেক্ষা করছে, আর কত শত প্রাণ ঝরে যাবে, কত শিশুর জীবন বিনষ্ট হবে।’

‎‎সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ বলেন, বিগত সময়ে বিভিন্ন সতর্কবার্তা উপেক্ষা করে ইউনূস সরকার ও তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম টেন্ডার আহ্বানের মাধ্যমে টিকা কেনার উদ্যোগ নিয়েছিলেন। এ টেন্ডার আহ্বানের উদ্দেশ্য ছিল উন্নতমানের টিকা নিশ্চিত করা না, বরং সর্বনিম্ন মূল্যে টিকা ক্রয় করে সরকারের আর্থিক সাশ্রয় ও তথাকথিত ব্যাবসায়িক সাফল্য অর্জন করা।

এর আগে ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা ও তাদের কাছে ক্ষতিপূরণ আদায়ের দাবিতে মানববন্ধন হয়েছে। ‘হিউম্যানিটারিয়ান ইউনিটি উইথ মোরালিটি’ নামের একটি সংগঠন এ মানববন্ধন করে। গত রোববার রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনের সড়কে আয়োজিত এ কর্মসূচিতে ভুক্তভোগী পরিবার ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, ‘হামে কেন মরল আমাদের সন্তান, জবাব দাও ইউনূস, জবাব দাও নূরজাহান।

সংগঠনের আহ্বায়ক হাসান আহমেদ মানববন্ধন থেকে তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো এক. হামে মৃত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। শিশুমৃত্যুর জন্য দায়ী ব্যক্তি সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের কাছ থেকে এ ক্ষতিপূরণ আদায় করতে হবে। দুই. টিকা সংগ্রহে ব্যর্থতার অভিযোগের দ্রুত তদন্ত করতে হবে। তিন. অধ্যাপক ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  হাম   শিশুর মৃত্যু   নূরজাহান   বিচার দাবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close