রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
বিবিধ
নাটকে ধূমপানের দৃশ্য বন্ধে আইন বাস্তবায়নের আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:১২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

কিশোর-তরুণদের সুরক্ষায় নাটক ও ডিজিটাল কনটেন্টে ধূমপান এবং তামাকজাত পণ্য ব্যবহারের দৃশ্য পরিহার করে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন নাট্যাঙ্গনের সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (৫ মে) সকালে রাজধানীর নিকেতনে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) এবং ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ আয়োজিত ‘নাট্যাঙ্গন সংশ্লিষ্টদের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ বাস্তবায়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, নাটক ও বিনোদনমাধ্যমে ধূমপান, মাদক ও নেতিবাচক সংলাপ তরুণ সমাজের ওপর বিরূপ প্রভাব ফেলে। তাই সুস্থ বিনোদন নিশ্চিত করতে নাটকে এসব দৃশ্য ও সংলাপ পরিহার করা জরুরি।

আলোচনা সভায় জানানো হয়, টেলিভিশন ও ডিজিটাল নাটকের নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’ এবং ‘অভিনয় শিল্পী সংঘ’ নাটকে ধূমপান ও তামাক পণ্য সেবনের দৃশ্য সংযোজন ও প্রচারের ক্ষেত্রে তামাক নিয়ন্ত্রণ আইন প্রতিপালনে সচেতনতা তৈরিতে কাজ করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সভাপতি শহীদুজ্জামান সেলিম। মানসের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদ সদস্য গীতালি হাসান এবং অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

এছাড়া বক্তব্য দেন ডিরেক্টরস গিল্ডের সহ-সভাপতি ফিরোজ খানসহ অন্যরা। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানসের প্রকল্প সমন্বয়কারী ডা. ইফতেখার মুহসিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মানসের সিনিয়র প্রজেক্ট ও কমিউনিকেশন অফিসার মো. আবু রায়হান।

সভায় ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ, অভিনয় শিল্পী সংঘের সদস্যসহ প্রায় অর্ধশত নাটক ও চলচ্চিত্র পরিচালক উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close