সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
খেত খামার
পানি নিষ্কাশনের পথ বন্ধ, ধামরাইয়ে ৫ হাজার একর জমিতে জলাবদ্ধতা
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১০:৪৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের তিনটি গ্রামের প্রায় ৫ হাজার একর কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় নিমজ্জিত। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় সরিষা, ধান, পাটসহ বিভিন্ন ফসলের আবাদ ব্যাহত হচ্ছে। স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধিদের অভিযোগ, অপরিকল্পিত শিল্পকারখানা নির্মাণ, খাল দখল এবং মাটি ভরাটের কারণে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শনিবার (৯ মে) সকালে উত্তর জয়পুরা গ্রামের পশ্চিম পাশের এলাকায় সরেজমিনে দেখা যায়, বর্ষা মৌসুম শেষ হলেও জমির পানি এখনো নামেনি। আগে বর্ষার পানি দ্রুত নেমে যেত এবং ওই এলাকায় ধান, সরিষা ও পাটের চাষ হতো। কিন্তু বর্তমানে খাল দখল, ময়লা ফেলা এবং বিভিন্ন স্থানে বাঁধ নির্মাণের কারণে পানি নিষ্কাশনের নালা বন্ধ হয়ে গেছে।

উত্তর জয়পুরা গ্রামের কৃষক মো. ছানোয়ার হোসেন (৭০) বলেন, “জমির পানি বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে আমরা ফসল উৎপাদন করতে পারছি না।”

কৃষক মো. দুলুমিয়া বলেন, “আগে এ সময়ে আমরা সরিষা চাষ করতাম। পরে ধান ও পাট আবাদ হতো। এখন জমিতে এত পানি জমে আছে যে ধান চাষ করাও কঠিন হয়ে গেছে। বিষয়টি ইউএনওকে জানিয়েছি, কিন্তু এখনো কার্যকর ব্যবস্থা হয়নি।”

আরেক কৃষক হারুণ মিয়া (৬৫) বলেন, “ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পাশে জিয়াখালী নামে একটি খাল ছিল, যা একসময় পানি নিষ্কাশনের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হতো। পরে খালটি দখল ও ময়লা ফেলে ভরাট করায় পানির চলাচল বন্ধ হয়ে গেছে।”

সোমভাগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, “অপরিকল্পিত শিল্পকারখানা নির্মাণ, খাল দখল এবং মাছ চাষের জন্য পানির প্রবাহে বাঁধ দেওয়ার কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে।”

ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, “অপরিকল্পিত শিল্পকারখানা ও খাল দখলের কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-মামুন বলেন, “বিষয়টি আমি পরিদর্শন করেছি। হাইওয়ে সড়কের পাশে পানি নিষ্কাশনের খাল ভরাট হয়ে গেছে। খালটি পুনঃখননের জন্য বড় প্রকল্প প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পানি নিষ্কাশন   পথ বন্ধ   ধামরাইয়   জলাবদ্ধতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেত খামার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close