শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
আইন-আদালত
মানবতাবিরোধী অপরাধ
নানক ও তাপসসহ ২৮ আসামির বিচার শুরুর আদেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৮:১৮ পিএম
শেখ ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানক

শেখ ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানক

২০২৪ সালের কোটা আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রাক্তন মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদশ দিয়েছেন আদালত। এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য ৮ জুন দিন ধার্য করা হয়েছে।

আজ রোববার (১০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১’-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ আদেশ দেওয়া হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘জুলাই-আগস্টের সময় যাত্রাবাড়ী, রামপুরাসহ ও উত্তরাসহ যে কয়টি স্থানে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয় তার মধ্যে মোহাম্মদপুর ছিল অন্যতম। ২৪’-এর ১৮ ও ১৯ জুলাইয়ে মোহাম্মদপুরে ছাত্রজনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে গোলাগুলি, পাল্টাপাল্টি সংঘর্ষে নিহত হয় ৯ জন।’

এ মামলায় পলাতক আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন। তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মানবতাবিরোধী অপরাধ   নানক   তাপস   আসামির বিচার শুরুর আদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close