রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      
বিনোদন
বিজয়ের শপথ ঘিরে তৃষার পোস্ট, জোরালো হলো সম্পর্কের গুঞ্জন
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১:২২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

চেন্নাইয়ে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফের আলোচনায় এসেছেন অভিনেত্রী তৃষা তৃষা কৃষ্ণান। অনুষ্ঠানের পর সামাজিক মাধ্যমে দেওয়া তার একটি পোস্ট ঘিরে নতুন করে ছড়িয়েছে সম্পর্কের গুঞ্জন।

রোববার (১০ মে) চেন্নাইয়ের জহরলাল নেহেরু স্টেডিয়ামে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন তৃষা কৃষ্ণন। পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুষ্ঠানের কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। ছবির ক্যাপশনে লেখেন, “দ্যা লাভ ইজ অলওয়েস লাউডার” আর এই একটি বাক্যই সামাজিক মাধ্যমে তৈরি করেছে ব্যাপক আলোচনা।

অনুষ্ঠানে তৃষাকে দেখা যায় সিফোম-সবুজ রঙের শাড়িতে। এর সঙ্গে ছিল সোনালি নকশার ব্লাউজ, খোঁপায় সাদা গাজরা এবং লাল পাথরের গয়না। তার ঐতিহ্যবাহী সাজ নজর কাড়ে ভক্তদের।

গত কয়েক মাস ধরেই বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন চলছে। যদিও এ বিষয়ে কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে বিজয়ের রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে তৃষার উপস্থিতি এবং পরবর্তী পোস্ট সেই গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন নেটিজেনরা।

এদিকে, বিজয়ের দল তামিলাগা ভেট্টিরি কাঝাগাম (টিভিকে) তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ১১৮টি আসন পেয়ে সরকার গঠনের পথে রয়েছে। কংগ্রেস, সিপিআই, সিপিআই(এম), ভিসিকে ও আইইউএমএলের সমর্থনে দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র আরলেকার শনিবার আনুষ্ঠানিকভাবে বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানান। আগামী ১৩ মের মধ্যে তাকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিজয়   শপথ   তৃষা   সম্পর্কের গুঞ্জন  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close