শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
বিনোদন
এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেয়া হচ্ছে কারিনা কায়সারকে
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৩:৩৯ পিএম আপডেট: ১১.০৫.২০২৬ ৩:৪৩ পিএম
অভিনেত্রী কারিনা কায়সার। ফাইল ছবি

অভিনেত্রী কারিনা কায়সার। ফাইল ছবি

লাইফ সাপোর্টে থাকা কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতে নেওয়া হচ্ছে।

সোমবার (১১ মে) বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেয়া হবে বলে জানিয়েছেন তার বাবা ও সাবেক জাতীয় দলের ফুটবলার কায়সার হামিদ।

সংবাদমাধ্যমে কায়সার হামিদ জানান, ভিসা পাওয়ার পর সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে চিকিৎসা ও এয়ার অ্যাম্বুলেন্সের ব্যয় বহন করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। এজন্য ফিক্সড ডিপোজিট ভাঙা এবং জমি বিক্রির উদ্যোগ নিতে হচ্ছে। কায়সার হামিদ সবাইকে মেয়ের জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন।

কারিনা কায়সারের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি জানান, কারিনার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি, তবে রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তিনি বর্তমানে লিভার ফেইলিউরের কারণে লাইফ সাপোর্টে আছেন। তার শরীরে সংক্রমণ ছিল এবং আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল, পরে হেপাটাইটিস এ ধরা পড়ে।

পরিবার জানিয়েছে, কয়েক দিন আগে থেকে তার অবস্থার অবনতি শুরু হয়। শুরুতে সাধারণ অসুস্থতা মনে হলেও দ্রুত জটিলতা বাড়ে। শেষ পর্যন্ত লিভার ফেইলিউর দেখা দিলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

প্রসঙ্গত, হাস্যরসাত্মক কনটেন্ট ক্রিয়েটের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই নেটিজেনদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন কারিনা কায়সার। অভিনয়ও করেছেন। পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি রয়েছে। তার কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close