রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
বিনোদন
বনানীতে মায়ের কবরের পাশে সমাহিত আতাউর রহমান
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৮:৪৬ পিএম
আতাউর রহমান

আতাউর রহমান

মঞ্চ ও পর্দার প্রবাদপ্রতিম নাট্যজন আতাউর রহমানকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও সংস্কৃতিপ্রেমীরা। ঢাকার মগবাজারে জানাজা, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি।

যিনি আজীবন মঞ্চের আলোয় ছড়িয়ে দিয়েছেন স্বপ্ন, গল্প আর জীবনের রঙ বিদায়ের দিনে সেই মানুষটিকেই অশ্রুসিক্ত চোখে স্মরণ করল সংস্কৃতি অঙ্গন। যেন এক নিঃশব্দ শূন্যতা নেমে এলো নাট্যজগত জুড়ে।

আজ মঙ্গলবার (১২ মে) বাদ জোহর ঢাকার মগবাজারে নিজ বাসভবনের সামনে অনুষ্ঠিত হয় আতাউর রহমানের জানাজা। সেখানে ভিড় করেন পরিবারের সদস্য, সহকর্মী, শুভানুধ্যায়ীরা।

মগবাজার থেকে বিকালে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। একুশে পদকপ্রাপ্ত এ গুণী শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সেখানে জড় হন সংস্কৃতি অঙ্গনের মানুষ। দীর্ঘদিনের সহযোদ্ধাদের চোখে তখন শুধুই স্মৃতি আর না বলা কষ্ট।

সব আনুষ্ঠানিকতা শেষে বনানী কবরস্থানে মায়ের কবরের পাশেই সমাহিত করা হয় আতাউর রহমানকে।

বরেণ্য অভিনয়শিল্পী আতাউর রহমান গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে ছিলেন। সোমবার (১১ মে) তার মেয়ে শর্মিষ্ঠা রহমান সংবাদটি নিশ্চিত করেছেন ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বনানী   মায়ের কবরের পাশে   সমাহিত আতাউর রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close