শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
বিনোদন
শিল্পচর্চা ও সাংস্কৃতিক সমৃদ্ধিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা দ্য আর্টিস্ট ক্লাবের
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৪:১৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের সার্বিক উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা ও একটি শক্তিশালী সৃজনশীল প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রত্যয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ঢাকার বনানীতে অবস্থিত দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দ্য আর্টিস্ট ক্লাবের সভাপতি সুজিত মুস্তাফা। তিনি ক্লাবের ভিশন, মিশন ও শিল্পীসুলভ সহযোগিতা, পেশাগত বিকাশ ও সাংস্কৃতিক সমৃদ্ধিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে গৃহীত দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেন। 

সংবাদ সম্মেলনের মঞ্চে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মারুফ কবির ও ট্রেজারার ফরিদ কবির।

আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য মুস্তাফিজুর রহমান, মুনমুন আহমেদ, সিগমা কবির। 

২০২৪ সালে প্রতিষ্ঠিত ও ২০২৫ সালে জয়েন্ট স্টক কোম্পানির অধীনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত দ্য আর্টিস্ট ক্লাব ইতোমধ্যে দেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রতি শুক্রবার নিয়মিত সংগীতানুষ্ঠানের মাধ্যমে প্রায় ১০০টিরও বেশি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে ক্লাবটি তরুণ শিল্পীসহ বিভিন্ন প্রজন্মের প্রতিভাবান শিল্পীদের জন্য উন্মুক্ত মঞ্চ তৈরি করেছে, যা দেশ ছাড়িয়ে বৈশ্বিক দর্শক মহলেও পৌঁছেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড কেবল একটি মিলনমেলা নয়; এটি শিল্পীদের পেশাগত উন্নয়ন, নেটওয়ার্কিং, প্রশিক্ষণ, প্রদর্শনী, কর্মশালা ও মেন্টরশিপের মাধ্যমে শিল্পচর্চাকে আরও সুসংহত করার একটি কার্যকর প্রতিষ্ঠান। পাশাপাশি কপিরাইট, ন্যায্য পারিশ্রমিক, শিল্পীদের অধিকার সংরক্ষণ ও সমতাভিত্তিক সুযোগ নিশ্চিত করাও ক্লাবের অন্যতম প্রধান লক্ষ্য।

ক্লাবটি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিল্প ও সংস্কৃতির গভীরতর চর্চা, পারস্পরিক সহযোগিতা ও বৈচিত্র্যময় সৃজনশীলতার বিকাশে কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে একটি সুস্থ সাংস্কৃতিক সমাজ গঠন ও আগামী প্রজন্মের জন্য শক্তিশালী শিল্পভিত্তিক পরিবেশ নির্মাণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

সুজিত মুস্তাফা বলেন, “দ্য আর্টিস্ট ক্লাব শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের জন্য একটি ঐক্যবদ্ধ, মর্যাদাপূর্ণ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে—যেখানে শিল্প, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ একসাথে বিকশিত হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথিরা এই উদ্যোগকে দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শিল্পচর্চা   সাংস্কৃতিক সমৃদ্ধি   দীর্ঘমেয়াদি পরিকল্পনা   দ্য আর্টিস্ট ক্লাব  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close