শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
বিনোদন
শুরু হয়েছে নতুন ‘জেমস বন্ড’ সিনেমার অডিশন
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘বন্ড, জেমস বন্ড’ বিশ্বজুড়ে জনপ্রিয় এই সংলাপের নতুন কণ্ঠ কে হবেন, তা নিয়ে বহুদিন ধরেই ভক্তদের মধ্যে চলছে জল্পনা-কল্পনা। এবার সেই অপেক্ষার অবসান শেষ হতে পারে খুব শিগগিরই।

শনিবার (১৬ মে) সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে আমাজন এমজিএম স্টুডিওস জানিয়েছে, জনপ্রিয় জেমস বন্ড ফিল্ম সিরিজের পরবর্তী ইন্সটলমেন্টের জন্য আনুষ্ঠানিকভাবে অডিশন প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া নতুন প্রধান চরিত্রের খোঁজ চলছে এবং কাস্টিং কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অডিশন চলাকালে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হবে না। তবে সঠিক সময়ে নতুন ‘০০৭’ সম্পর্কে ভক্তদের জানানো হবে বলেও আশ্বাস দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

পরবর্তী জেমস বন্ড হিসেবে কারা আসতে পারেন, তা নিয়ে ইতোমধ্যেই বিভিন্ন নাম আলোচনায় রয়েছে। সম্ভাব্য তালিকায় রয়েছেন ইদ্রিস এলবা, হেনরি ক্যাভিল ও কিলিয়ান মারফি।

এছাড়া ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার, অ্যারন টেলর-জনসন, হ্যারিস ডিকিনসন এবং অস্ট্রেলিয়ান তারকা জ্যাকব এলর্ডির নামও আলোচনায় আছে।

১৯৬২ সালে শন কনারি প্রথমবার ড. নো সিনেমায় জেমস বন্ড চরিত্রে অভিনয় করেন। এরপর জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসনান এবং সর্বশেষ ড্যানিয়েল ক্রেগ এই চরিত্রে অভিনয় করেছেন। ড্যানিয়েল ক্রেগের শেষ বন্ড সিনেমা ছিল ‘নো টাইম টু ডাই’ যা মুক্তি পায় ২০২১ সালে। 

নতুন সিনেমার নাম কিংবা প্রধান অভিনেতার নাম এখনো প্রকাশ করা হয়নি।

তবে জানা গেছে, নতুন বন্ড সিনেমাটি পরিচালনা করবেন অস্কার মনোনীত পরিচালক ডেনিস ভিলেনিউভ। তিনি ব্লেড রানার ২০৪৯, অ্যারাইভাল এবং ডুন সিরিজ পরিচালনার জন্য পরিচিত।

এছাড়াও তিনি চিত্রনাট্য স্টিভেন নাইট এবং পিকি ব্লাইন্ডার্স এর স্রষ্টা হিসেবে ব্যাপক পরিচিত।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  জেমস বন্ড   সিনেমা   অডিশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close