শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৫ জুলাই ২০২৬
শিরোনাম: এআইর দায়িত্বশীল ব্যবহার বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী      প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর      রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত: নাহিদ      শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর      সাহাবুদ্দিনের পদত্যাগ নতুন অধ্যায়ে রাষ্ট্র      রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ      নতুন রাষ্ট্রপতি ৯০ দিনের মধ্যে নির্বাচন করবে সংসদ      
ধর্ম
প্রবাসীরা কি দেশে কুরবানি দিতে পারবেন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৩:১৪ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আমাদের দেশের অনেক প্রবাসীকে ঈদের দিনগুলোয় বিদেশে অবস্থান করতে হয়। ইচ্ছা থাকা সত্ত্বেও নানা কারণে তারা দেশে আসতে পারেন না। ঈদুল আজহায় যারা দেশে আসতে পারেন না, তারা আত্মীয়স্বজনের মাধ্যমে দেশে কুরবানি দেন। 

প্রশ্ন হলো, বিদেশে অবস্থানকারীর কুরবানি দেশে আদায় করলে হবে কি না? কুরবানিদাতা ও কুরবানির পশু ভিন্ন স্থানে থাকলে কুরবানি হবে?

সামর্থ্যবান ব্যক্তির জন্য কুরবানি করা ওয়াজিব। স্বাভাবিক জ্ঞানসম্পন্ন, প্রাপ্তবয়স্ক মুসলিম যদি কুরবানি ঈদের তিন দিন (১০ জিলহজ সকাল থেকে ১২ জিলহজ সূর্যাস্তের আগপর্যন্ত) জাকাত পরিমাণ সম্পদের মালিক (সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে ৫২ ভরি রুপা অথবা এর যে কোনো একটির মূল্যের সমপরিমাণ নগদ অর্থ ব্যবসার পণ্যের মালিক) থাকেন বা হন, তার জন্য কুরবানি ওয়াজিব।

কুরবানিদাতা যে দেশে অবস্থান করেন, তার জন্য ওই দেশে কুরবানি করা আবশ্যকীয় নয়। তার নির্দেশক্রমে তার পক্ষ থেকে পৃথিবীর যে কোনো জায়গায় কুরবানি করলে আদায় হয়ে যাবে। প্রবাসীরা বিদেশে অবস্থান করে নিজ দেশে কুরবানি দিলে কুরবানি হবে।

ঢাকা থেকে প্রকাশিত আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ সম্পাদিত মাসিক আল-কাউসারে এক ফতোয়ায় বলা হয়েছে, ‘প্রবাসীরা বিদেশে অবস্থান করে নিজ দেশে কুরবানি দিতে পারবে। এতে তার পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে। প্রবাসীর এখানে কুরবানির সময় হওয়া ধর্তব্য নয়, যেখানে কুরবানি দেওয়া হয়, মূলত ওই জায়গার সময়ই ধর্তব্য হয়।’ (ফাতাওয়া খানিয়া: ৩/৩৪৫; ফাতাওয়া হিন্দিয়া: ৫/২৯৬)

ইসলামি বিশেষজ্ঞরা বলেন, কুরবানিদাতা ও কুরবানির পশু এক জায়গায় থাকা জরুরি নয়। কুরবানিদাতা এক জায়গায় আর কুরবানির পশু ভিন্ন জায়গায় থাকলে কুরবানিদাতার ঈদের নামাজ পড়া বা না পড়া ধর্তব্য নয়। পশু যে এলাকায় আছে ওই এলাকায় ঈদের জামাত হয়ে গেলে পশু জবাই করা যাবে।

ঋণ নিয়ে কুরবানি দেওয়া যাবে?

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান কুরবানি। আর্থিক ইবাদতের মধ্যে বিশেষ স্বাতন্ত্র ও মর্যাদার অধিকারী। কুরবানি করতে হয় শুধু আল্লাহর জন্য। কারও খুশি কিংবা লোক দেখানোর জন্য কুরবানি করলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।

কুরবানিতে আল্লাহ শুধু মানুষের নিয়ত বা ইচ্ছা দেখেন। তাকওয়া দেখেন। যার তাকওয়া যত বেশি, সে আল্লাহর নৈকট্য পাবে তত বেশি। আল্লাহ বলেন, ‘তোমাদের কুরবানির পশুর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া বা আল্লাহভীতি।’ (সুরা হজ, আয়াত: ৩৭)

আরেক আয়াতে আল্লাহ বলেন, ‘(হে ইবরাহিম) বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন-মরণ আল্লাহর জন্য। যিনি বিশ্ব জগতের প্রতিপালক’। (সুরা আনয়াম, আয়াত: ১৫২)

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  প্রবাসী   কুরবানি  
মতামত লিখুন:
Loading...
Loading...

ধর্ম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close