রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
বিনোদন
আজ চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মঞ্চে নতুন নাটক ‘স্থানাংক’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৩:৪৯ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

নাট্যসংগঠন থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম তাদের ৩৫তম প্রযোজনা হিসেবে মঞ্চে আনতে যাচ্ছে নতুন নাটক স্থানাংক। নাট্যকার কৌশিক চট্টোপাধ্যায়ের রচিত এ নাটকটি আজ বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হবে।

নাটকটির প্রথম মঞ্চায়ন উৎসর্গ করা হয়েছে ক্যানসার আক্রান্ত রোগীদের সহায়তার উদ্দেশ্যে, যা আয়োজনটিকে কেবল সাংস্কৃতিক পরিসরেই নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে। দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে একই দিন সন্ধ্যা ৭টায়।

নাটকটি নির্দেশনা দিয়েছেন থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের দলপ্রধান ও নাট্যনির্দেশক তাপস শেখর। এতে অভিনয় করবেন মো. সাইফুল ইসলাম, নাজিম উদ্দিন মামুন ও অনিন্দিতা শেখর চৈতি। 

নাটকের সেট ও পোশাক পরিকল্পনার দায়িত্ব পালন করেছেন মো. সাইফুল ইসলাম। সংগীত পরিকল্পনায় রয়েছেন তাপস শেখর ও মো. সাইফুল ইসলাম। সংগীত নিয়ন্ত্রণে আছেন ভাস্কর দাশ গুপ্ত অভি ও বাঁধন দেব। আলোক পরিকল্পনার দায়িত্বে আছেন ঠান্ডু রায়হান। আলোক প্রক্ষেপণে অংশ নিয়েছেন তাসলিমা ইরিন। পোস্টারের অলংকরণ করেছেন পিযুষ দস্তিদার। সেট নির্মাণে কাজ করেছেন দীপক পাল। প্রযোজনা অধিকর্তা হিসেবে রয়েছেন সুমিতা মজুমদার।

নাট্য আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মীর রেজুওয়ান হোসেন টিপু ও টিটু কুমার দাশ। মঞ্চ ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছেন নাজিম উদ্দিন মামুন, তনয় রাজ, খোকন ও জাবেদ। এছাড়া মিলনায়তন ব্যবস্থাপনা টিমে রয়েছেন ইয়াছমিন আক্তার, জুয়েনা আফসানা, আলো, রাসেল ও মেজবাহ। মঞ্চ ব্যবস্থাপনায় সহযোগিতা করছেন সংগীতা, বর্ণালী ও শ্রেয়া।   

টিকেট ব্যবস্থাপনায় দায়িত্বে রয়েছেন নিমাই চন্দ্র মোহন্ত, বিমুগ্ধা, পূজা।

টিকেট হল কাউন্টার থেকে  সংগ্রহ করা যাবে।

সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে ও সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দিতে স্থানাংক নাটকটি দর্শকমহলে বিশেষ সাড়া ফেলবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম শিল্পকলা একাডেমি   নাটক স্থানাংক  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close