শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      
বিনোদন
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে রিলিজ হচ্ছে ‘মালিক’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৮:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল আজহার আনন্দ বাড়াতে প্রেক্ষাগৃহে রিলিজ হচ্ছে সাইফ চন্দন পরিচালিত চলচ্চিত্র ‘মালিক’। সিনেমায় প্রধান দুই চরিত্রে রয়েছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।

বুধবার (২০ মে) রাতে পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া সিনেমার প্রথম পোস্টার প্রকাশের মাধ্যমে জানায়, ঈদের সিনেমার তালিকায় যুক্ত হচ্ছে ‘মালিক’। 

পোস্টারে গম্ভীর, রুক্ষ আর রহস্যময় লুকে ধরা দেন শুভ।

বৃহস্পতিবার (২১ মে) নায়ক-নায়িকার যৌথ পোস্টার প্রকাশ করা হয়। দ্বিতীয় পোস্টারটিতে রোমান্টিক মুডে ধরা দিয়েছেন শুভ-মিম।
 
শুক্রবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে সিনেমার পোস্টারটি শেয়ার করেন মিম। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘ঈদ মোবারক’।
 
অ্যাকশন ঘরানার ‘মালিক’-এর গল্প এগোবে এক জেদি মানুষকে কেন্দ্র করে যে মায়ের সম্মান ও অধিকার আদায়ের লড়াইয়ে নেমে ধীরে ধীরে হয়ে ওঠে অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তি।
 
নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যদিকে সিনেমায় বিদ্যা সিনহা মিম ভিন্নধর্মী অ্যাকশন চরিত্রে হাজির হবেন। চরিত্রটি ফুটিয়ে তুলতে মার্শাল আর্ট ও অ্যাকশন কোরিওগ্রাফির বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছে মিমকে।
 
এ সিনেমার মাধ্যমে দীর্ঘ ৭ বছর পর বড় পর্দায় একসঙ্গে ফিরছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। তাই, সিনেমাটি এরইমধ্যে আগ্রহ তৈরি করেছে দর্শকমহলে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঈদুল আজহা   প্রেক্ষাগৃহে রিলিজ   মালিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close