শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
বিনোদন
হিজাব পরায় তোপের মুখে বলিউড অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৩:০৬ পিএম আপডেট: ৩১.০৫.২০২৬ ৩:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে স্বামী ভিকি জৈনের সঙ্গে ভ্রমণের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন। ছবিতে হিজাব পরায় নেটিজেনদের একাংশ তাকে নিয়ে ট্রোল করলেও এই প্রতিকূল সময়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। 

সম্প্রতি ইনস্টাগ্রামে আবুধাবি ভ্রমণের বেশ কিছু ছবি পোস্ট করেন অঙ্কিতা। সেখানে বেশ কয়েকটি ছবিতে তাকে হিজাব পরা অবস্থায় দেখা যায়। ছবিগুলো প্রকাশ্যে আসার পরপরই মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন নেটিজেনরা। 

অনেকেই প্রশ্ন তোলেন, ‘তিনি কেন হিজাব পরেছেন?’ কিংবা ‘তিনি কি মুসলিম?’ 

তবে এই সমালোচনার কড়া জবাব দিয়েছেন অঙ্কিতার ভক্তরা। তাদের একাংশের মতে, দর্শনীয় স্থান হিসেবে সেখানকার মসজিদের নিয়ম মেনে চলা বাধ্যতামূলক হওয়ায় তিনি হিজাব পরেছেন। আবার অনেকে একে অঙ্কিতার ব্যক্তিগত সিদ্ধান্ত উল্লেখ করে সামাজিক মাধ্যমে ধর্মীয় নেতিবাচকতা ছড়াতে নিষেধ করেছেন।

ভারতীয় টেলিভিশন নির্মাতা একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিশতা’র মাধ্যমে অভিনয় ক্যারিয়ারে ব্যাপক পরিচিতি পান অঙ্কিতা লোখান্ডে। পরবর্তীতে বড় পর্দায় পা রেখে ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ ও ‘বাঘি ৩’-এর মতো চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। 

ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে ২০২১ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন অঙ্কিতা। পরবর্তীতে এই দম্পতিকে ‘স্মার্ট জোড়ি’, ‘বিগ বস ১৭’ এবং ‘লাফটার শেফস সিজন ২’-এর মতো জনপ্রিয় রিয়েলিটি শো-তে একসঙ্গে অংশ নিতে দেখা গেছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  হিজাব   বলিউড   অভিনেত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close