শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
খেত খামার
ফরিদপুরে ৮ বিঘা জমিতে প্রথমবারের মতো আনারস চাষ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১১:১১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সালথায় আনারস চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক মিলন ফকির। উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামে দুটি প্লটে ৮ বিঘা জমিতে রোপণ করেছেন আনারসের চারা। আগামী বছর গাছে আসবে ফল। ফরিদপুর জেলায় এই প্রথম বাণিজ্যিকভাবে আনারস চাষের শুভ সূচনা করেন তিনি।

কৃষক মিলন ফকির বলেন, “আমি সব ধরনের সবজি চাষ করে থাকি। তবে গত বছর পরীক্ষামূলকভাবে বাড়ির ছাদে আনারস চাষ করি। এবার ছাদের প্রতিটি গাছে বড় বড় আনারস ঝুলে আছে। ছাদে পরীক্ষামূলক চাষ করে সফল হওয়ায় এ বছর ৮ বিঘা জমিতে বিভিন্ন জাতের আনারসের আবাদ করেছি। আশা করছি, ভালো কিছু হবে। আমার এই চাষ দেখে অনেকেই আনারস চাষে ঝুঁকে পড়বে বলে আমি আশাবাদী।”

তিনি আরও বলেন, “আগামী বছর থেকে আমি আনারস ও চারাও বিক্রি করতে পারব। আনারস চাষ একটি লাভজনক চাষ। ফরিদপুর জেলায় আমিই প্রথম আনারস চাষ শুরু করলাম। কৃষি অফিসের সহযোগিতা পেলে আরও এগিয়ে যেতে পারব।”

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম বলেন, “সালথায় প্রথমবারের মতো ৮ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে আনারস চাষ করেছেন মিলন ফকির নামে এক কৃষি উদ্যোক্তা, যা ফল আবাদের নতুন সম্ভাবনার সূচনা করেছে। আমরা কৃষি অফিস থেকে পর্যাপ্ত কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি। আমরা আশা করি, লাভজনক ফল ও ফসলের আবাদ প্রসার হোক এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   আনারস চাষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেত খামার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close