বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম: পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে, সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী      জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী      সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের মৃত্যুদণ্ড      তারেক রহমানকে ব্রিকস ও দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি : রণধীর জয়সোয়াল      ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট       রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি : চিফ হুইপ      বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী      
জাতীয়
কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৩:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, শিক্ষা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই উন্নতি অর্জন করতে হয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগে আয়োজিত স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এইচ. ই. ইয়াও ওয়েন।

‘তরুণ মেধার বিকাশ, উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে জেলার প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আজকের উন্নত চীন তাদের নিজস্ব প্রচেষ্টা, শিক্ষা ও কর্মসংস্কৃতির মাধ্যমে এই অবস্থানে পৌঁছেছে। শিক্ষার্থীদের উন্নত শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।’

তিনি বলেন, ‘চীন বিশ্বের অন্যতম উন্নত দেশ এবং বিভিন্ন দেশের উন্নয়নে সহযোগিতা করে আসছে। বাংলাদেশের উন্নয়নেও দেশটির সমর্থন রয়েছে।’ 

ঠাকুরগাঁওয়ে শিল্পকারখানা স্থাপনের সম্ভাবনা যাচাই করতে চলতি ও আগামী বছরের মধ্যে চীন থেকে প্রতিনিধি দল আসবে বলে জানান তিনি।

চীনা রাষ্ট্রদূত এইচ. ই. ইয়াও ওয়েন বলেন, ‘প্রতিবছর বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এসব শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের পড়াশোনায় ইতিবাচক ভূমিকা রাখবে। এছাড়া কৃষি খাতে সহযোগিতার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি জানান, জুলাই-আগস্ট মাসে একটি প্রতিনিধি দল ঠাকুরগাঁও সফর করবে।’

তিনি আরও জানান, আগামী বছরের মধ্যে ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের জন্য চীন সফরের আয়োজন করা হবে এবং পর্যায়ক্রমে আরও শিক্ষার্থী এ সুযোগ পাবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পায়গাম আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জাতি   উন্নত   মির্জা ফখরুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close