সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
গণমাধ্যম
প্রতিমন্ত্রী শাহে আলমের মামলায় কারাগারে সাংবাদিক রেজানুর
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৮:৩৩ পিএম আপডেট: ১৯.০৬.২০২৬ ৯:৫১ পিএম
মীর শাহে আলম ও রেজানুর ইসলাম

মীর শাহে আলম ও রেজানুর ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে ‘ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর’ তথ্য প্রকাশ ও প্রচারের অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত।

শুক্রবার (১৯ জুন) বিকালে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২’-এর বিচারক কামাল হোসেন তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) রাতে গাজীপুর জেলার গাছা থানা এলাকা থেকে বগুড়ার ডিবি পুলিশ রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, গত ৪ মে অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় ‘দুর্নীতির বিতর্কে প্রতিমন্ত্রী মীর শাহে আলম’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ১১ জুন পত্রিকাটির ফেসবুক পেজে প্রতিমন্ত্রীকে নিয়ে আরও কয়েকটি সংবাদ ও পোস্ট করা হয়।
এ ঘটনায় বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম সোমবার (১৫ জুন) বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইন ছাড়াও চাঁদা দাবি ও মানহানির অভিযোগ এনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।

মামলায় অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিনিধি শামস এবং ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামসহ ছয়জনকে আসামি করা হয়।

মামলার আবেদনে বলা হয়, ‘প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও তানভীর আলমকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচারের মাধ্যমে তাদের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়।’

এছাড়াও  সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগ আনা হয়েছে।

এদিকে, আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) সুশান্ত কুমার সরকার জানান, রেজানুর ইসলামকে আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবী জামিন আবেদন করে। বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আগামী রোববার (২১ জুন) জামিন আবেদন শুনানির তারিখ ধার্য করেন।

পরে পুলিশ হেফাজতে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রতিমন্ত্রী মীর শাহে আলম   মামলা   সাংবাদিক মেহেদী হাসান   রেজানুর ইসলাম   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close