রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      
খেলাধুলা
নালিতাবাড়ীতে সামিউল হক সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:৫৮ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সামিউল হক সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকালে উপজেলার শালমারা মাঠে সামিউল হক স্পোর্টস একাডেমির আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলার উদ্বোধন করেন চলচ্চিত্র অভিনেতা ওমর সানি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সামিউল হক।

অনুষ্ঠানে ওমর সানি বলেন, “যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমি সংসদ সদস্যের কাছে অনুরোধ করব, শালমারা মাঠকে একটি মিনি স্টেডিয়ামে রূপান্তর করা হোক। এতে তরুণদের খেলাধুলার সুযোগ বাড়বে এবং তারা সুস্থ বিনোদনের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে পারবে।”

ফাইনাল খেলায় সামিউল হক স্পোর্টস একাডেমি ও আদর্শ ক্লাব নালিতাবাড়ী মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সামিউল হক স্পোর্টস একাডেমি ৪-১ গোলের ব্যবধানে আদর্শ ক্লাব নালিতাবাড়ীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এ সময় উপস্থিত ছিলেন কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়ামুল কাউসার, বিআরডিবির চেয়ারম্যান এমএ রায়হান প্রমুখ।

আয়োজকরা জানান, এ টুর্নামেন্টের মাধ্যমে নতুন ও প্রতিভাবান ফুটবলারদের খোঁজে বের করে তাদের দক্ষতা বিকাশে প্রয়োজনীয় সহায়তা করা হবে। এর ফলে স্থানীয় পর্যায়ে ফুটবলের উন্নয়ন ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে।

কেকে/এমএ 


আরও সংবাদ   বিষয়:  নালিতাবাড়ী   সামিউল হক সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close