মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
খেলাধুলা
সাইবারির গোলে স্কটল্যান্ডকে হারাল মরক্কো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১০:০৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে নকআউটের পথ অনেকটা মসৃণ করে ফেলল গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কো। লিঙ্কনশায়ারের বস্টন স্টেডিয়ামে দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন দুর্দান্ত ফর্মে থাকা অ্যাটাকিং মিডফিল্ডার ইসমায়েল।

শুক্রবার (১৯ জুন) রাতে ম্যাচ শুরুর মাত্র ৭১ সেকেন্ডের মাথায় গোল করে স্কটিশ শিবিরে কাঁপন ধরিয়ে দেন সাইবারি। খেলার শুরুতে স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলে বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে পরাস্ত করে জোরালো শটে জালে বল জড়ান তিনি। এটি চলতি বিশ্বকাপে সাইবারির দ্বিতীয় গোল। এর আগে ব্রাজিলের বিপক্ষে ১-১ ড্র ম্যাচেও গোল করেছিলেন ২৫ বছর বয়সী এই তরুণ তুর্কি।

শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়া স্কটল্যান্ড অবশ্য দমে থাকেনি। ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণে চাপ বাড়ায় তারা। বিশেষ করে দ্বিতীয়ার্ধের শেষ দিকে স্কটল্যান্ড বেশ কয়েকবার মরক্কোর রক্ষণে ত্রাস সৃষ্টি করে। এ সময় রেফারির কাছে দুবার পেনাল্টির জোরালো আবেদনও জানিয়েছিলেন স্কটিশ ফুটবলাররা। তবে রেফারি কোনো আবেদনই আমলে নেননি, যা নিয়ে কিছুটা বিতর্কের রেশও দেখা গেছে।

শেষ পর্যন্ত গোল পরিশোধ করতে ব্যর্থ হয় স্কটল্যান্ড। এই মূল্যবান জয়ের ফলে গ্রুপ 'সি'-তে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল মরক্কো। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে স্কটল্যান্ড।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:   স্কটল্যান্ড   হারাল   মরক্কো   
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close