মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কব্জায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      
রাজনীতি
সংসদকে বিনোদন কেন্দ্রে রূপান্তরের চেষ্টা চলছে: আবদুল কাইয়ূম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:৩৯ পিএম আপডেট: ২০.০৬.২০২৬ ৫:৫০ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ‘জাতীয় সংসদের অধিবেশন শুরুর পর থেকে অযথা সব আলাপের মাধ্যমে জনগণের টাকার অপচয় করা হচ্ছে। মনে হয় জাতীয় সংসদকে বিনোদন কেন্দ্রে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে।’ 

শুক্রবার (১৯ জুন) এক বিবৃতিতে এসব মন্তব্য করেন তিনি। 

আহমদ আবদুল কাইয়ূম বলেন, ‘জনগণ মাথার ঘাম পায়ে ফেলে নিজের জীবনের মায়া তুচ্ছ করে অর্থ উপার্জন করে। প্রবাসীরা স্বজনদের কাছ থেকে হাজার হাজার মাইল দূরে গিয়ে কষ্টার্জিত অর্থ দেশে পাঠায়। সেই টাকার উপর ট্যাক্স নিয়ে রাষ্ট্রব্যবস্থা পরিচালিত হয়।’ 

নগর সভাপতি আরও বলেন, ‘সংসদ সদস্যদের মনে রাখা উচিত, সংসদ অধিবেশনে প্রতি মিনিটে প্রায় ৩ লাখ টাকা খরচ হয়। রাষ্ট্রের সম্পদ তাদের কাছে মানুষ আমানত রেখেছে। আমানতের খেয়ানত করে জনগণের অভিশাপ অর্জন করছেন কি-না ভেবে দেখছেন? আমরা সংদকে কার্যকরী আইনসভা হিসেবে দেখতে চাই।’

তিনি জানান, অপ্রাসঙ্গিক আলোচনায় প্রাসঙ্গিক বিষয় আড়ালে চলে যাচ্ছে। এসব ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যকরী হস্তক্ষেপ দরকার।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close