বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
স্বাস্থ্য
রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান আব্দুস সালাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:২২ পিএম
মো. আব্দুস সালাম

মো. আব্দুস সালাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী, মানবাধিকারকর্মী ও সমাজসেবক ব্যারিস্টার মো. আব্দুস সালাম। আগামী তিন বছর সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তিনি।

রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির ১৯৭৩ সনের ২৬ নম্বর আদেশের ১০ (১) আর্টিকেল এ বর্ণিত ক্ষমতাবলে মো. আব্দুস সালামকে তিন বছর মেয়াদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। 

শনিবার (২০ জুন) বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখার সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক স্বাক্ষরিত আব্দুস সালামকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়। আগামীকাল রোবাবার (২১ জুন) সকালে সোসাইটির জাতীয় সদর দপ্তরে যোগদান করার কথা রয়েছে তার।

মো. আব্দুস সালাম ১৯৬৫ সালের ১ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মাহমুদ মিয়া এবং মাতা মরহুমা মাইমুন নেছা। তিনি লন্ডনের লিংকনস ইন থেকে বার-এট ল সম্পন্ন করেন। লন্ডনের সিটি ইউনিভার্সিটি থেকে পিজিডিপিএল এবং ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবী হিসেবে তিনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে আইন পেশা, মানবাধিকার, সুশাসন ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। 

বর্তমানে আব্দুস সালাম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ব্যারিস্টার সালাম অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা এবং যুক্তরাজ্যভিত্তিক ইস্ট লন্ডন ল’ চেম্বার্সের প্রধান উপদেষ্টা।

শিক্ষা, মানবাধিকার ও সমাজকল্যাণে অবদানের জন্য আব্দুস সালাম বিশেষভাবে পরিচিত। তিনি লইয়ার্স ভয়েস ইন্টারন্যাশনালের (এলভিআই) প্রতিষ্ঠাতা এবং বিবি’স ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক। তার উদ্যোগে সিলেটে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইন, মানবাধিকার, আন্তর্জাতিক সম্পর্ক ও জনসেবায় তার দীর্ঘ ও সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। 

আব্দুস সালামের অভিজ্ঞতা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রেড ক্রিসেন্টের চেয়ারম্যান   আব্দুস সালাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close