বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৩২      ● আগামী ১০ বছরেরও হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার      ● প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক আটক      ● শীর্ষ সন্ত্রাসীদের দৌরাত্ম্যে দিশেহারা ব্যবসায়ীরা      ● সৌহার্দ্য ও দেশপ্রেম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রীড়া : প্রধানমন্ত্রী      ● সৌদি আরবের তিন রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত      ● ঢাকা-সৌদি রুটের ১৩৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা      
বিনোদন
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেতা আমির খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:১০ এএম
অভিনেতা আমির খান

অভিনেতা আমির খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান আগামী ৫ জুলাই গৌরি স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন। তবে বিয়ের আয়োজন হবে একেবারেই সাদামাটা ও ব্যক্তিগত পরিসরে।

সম্প্রতি বিয়ের প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে আমির খান জানান, অনুষ্ঠানটি তার নিজ বাসভবনেই অনুষ্ঠিত হবে। এতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ছাড়া অন্য কাউকে আমন্ত্রণ জানানো হচ্ছে না।

তিনি বলেন, ‘‘বিয়েটি খুব সাধারণভাবেই সম্পন্ন হচ্ছে। তিনি ও গৌরি দুজনেই চেয়েছেন, অনুষ্ঠানটি যেন শান্ত ও ব্যক্তিগত পরিবেশে অনুষ্ঠিত হয়। সে কারণে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন রাখা হয়নি।’’

বিয়ের অনুষ্ঠানে বলিউডের ঘনিষ্ঠ তারকা শাহরুখ খান ও সালমান খান উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে এখনও আলোচনা চলছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

গৌরি স্প্র্যাট বেঙ্গালুরুভিত্তিক একজন উদ্যোক্তা। তিনি সুস্থতা ও সৌন্দর্যসেবাভিত্তিক ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি ব্রিটিশ বংশোদ্ভূত লেখক ও চিন্তাবিদ ফিলিপ স্প্র্যাটের নাতনি। গৌরির আগের সংসারে একটি সন্তান রয়েছে।

চলতি বছরের শুরুতে প্রথমবারের মতো গৌরির সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন আমির খান। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

এদিকে, গৌরি স্প্র্যাটকে বিয়ে করলে এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রিনা দত্ত ও চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেছিলেন। কিরণ রাওয়ের সঙ্গে ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বলিউড   অভিনেতা   আমির খান   বিয়ে  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close