শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
বিনোদন
মেসির জাদুতে মুগ্ধ শোবিজ, উচ্ছ্বাসে ভাসলেন তারকারা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:১৭ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে আর্জেন্টিনাকে জয় এনে দেওয়ার পর লিওনেল মেসিকে ঘিরে উচ্ছ্বাসে মেতেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্টে তারা বন্দনা করেছেন আর্জেন্টাইন অধিনায়কের।

সংগীতশিল্পী কনা আর্জেন্টিনার জার্সি গায়ে ছবি প্রকাশ করে লিখেছেন, ‘ইয়েস, আর্জেন্টিনা ভামোস।’ টেলিভিশনের পর্দায় মেসির খেলার দৃশ্য রেখে তোলা সেই ছবিতে ফুটে ওঠে তার উচ্ছ্বাস।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার পোস্টে মেসিকে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে উল্লেখ করেন।

ব্রাজিল সমর্থক অভিনেতা শরিফুল রাজও মেসির প্রশংসা করে মাঠের একটি ছবি শেয়ার করেন। তিনি লেখেন, ১৮ গোল নিয়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়া সত্যিই ‘জাদুকরী’ এক অর্জন।

নির্মাতা আশফাক নিপুন মেসির দুর্দান্ত ফর্ম নিয়ে মন্তব্য করে লেখেন, একসময় ৫ গোল দিয়েই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার লড়াই হতো, আর মেসি প্রথম দুই ম্যাচেই ৫ গোল করে ফেলেছেন। তিনি বিষয়টিকে ফুটবলের ‘জমিদারী ব্যাপার-স্যাপার’ বলে আখ্যা দেন।

চিত্রনায়িকা পূর্ণিমা আর্জেন্টিনার জার্সি পরে কেক কাটার ছবি প্রকাশ করে জানান, মেসির প্রতি ভালোবাসাই তাকে আর্জেন্টিনার সমর্থক বানিয়েছে।

অভিনেত্রী জাকিয়া বারী মম লিওনেল মেসির সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে দলের জয়ে শুভেচ্ছা জানান। অন্যদিকে কেয়া পায়েল আর্জেন্টিনার জার্সি পরা নিজের ছবি শেয়ার করে বলেন মেসি তুমি মনটা কেড়ে নিলা। পাশাপাশি ভক্তদের কাছে তাদের অনুভূতি জানতে চান তিনি। 

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের পরবর্তী পর্বের পথে আরও একধাপ এগিয়েছে আর্জেন্টিনা। আর সেই জয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মেসি   শোবিজ   উচ্ছ্বাস   তারকা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close