সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
বিনোদন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আরমান-মুক্তি প্যানেলের প্রার্থী তালিকা প্রকাশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:৩০ পিএম আপডেট: ২৩.০৬.২০২৬ ৬:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুইটি প্যানেল। এর মধ্যে একটি হলো ফাইট ডিরেক্টর আরমান ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির নেতৃত্বাধীন আরমান-মুক্তি প্যানেল। এই প্যানেলের পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেছেন সাধারণ সম্পাদক প্রার্থী রুমানা ইসলাম মুক্তি। 

আজ মঙ্গলবার (২৩ জুন) তিনি ফেসবুকে পোস্টের মাধ্যমে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের নাম প্রকাশ করেন।

তালিকা অনুযায়ী, সহ-সভাপতি পদে লড়ছেন চিত্রনায়িকা নূতন ও খলনায়ক ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন রিনা খান। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন চুন্নু।

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত


আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমএ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব। কোষাধ্যক্ষ পদে লড়ছেন খল অভিনেতা কমল।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান ও শামীম খান (চিকন আলী)।

এর পূর্বে, সোমবার (২২ জুন) এফডিসিতে মনোনয়নপত্র জমা দেন আরমান-মুক্তি প্যানেলের প্রার্থীরা। শুরুতে এই প্যানেলের সভাপতি পদে চিত্রনায়ক বাপ্পারাজ প্রার্থী হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান। তবে, সরে দাঁড়ালেও তিনি প্যানেলের প্রতি সমর্থন জানিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন। 

বাপ্পারাজ বলেন, ‘আমি প্রার্থী না হলেও নিজের গড়া প্যানেলের সঙ্গে আছি এবং তাদের জন্য শুভকামনা জানাচ্ছি।’

অন্যদিকে এবারের নির্বাচনে আরমান-মুক্তি প্যানেলের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে শিবা শানু-জয় চৌধুরী প্যানেল। এই প্যানেলে সভাপতি পদে শিবা শানু ও সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শিল্পী সমিতির এই নির্বাচন ঘিরে ইতোমধ্যেই এফডিসিতে শুরু হয়েছে সরব নির্বাচনি আমেজ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি   আরমান-মুক্তি প্যানেল   রুমানা ইসলাম মুক্তি   শিল্পী সমিতি নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close