সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে না যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      ডিএসইর গণছাঁটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি কর্মকর্তাদের      দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রধানমন্ত্রী      অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      
বিনোদন
দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি পুরুষতান্ত্রিক: তামান্না ভাটিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০:৪২ এএম আপডেট: ২৪.০৬.২০২৬ ১০:৫২ এএম
তামান্না ভাটিয়া

তামান্না ভাটিয়া

প্রায় দুই দশকের অভিনয় জীবনে তেলুগু থেকে হিন্দি—দুই ইন্ডাস্ট্রিতেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন তামান্না ভাটিয়া। তবে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থেকে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের কাজের পরিবেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই তারকা। সম্প্রতি ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিকে ‘পুরুষতান্ত্রিক’ বলে অভিহিত করেছেন।

তামান্নার মতে, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি রয়েছে, তা খুব একটা ইতিবাচক নয়। এই দিক থেকে বলিউডকে তিনি তুলনামূলকভাবে এগিয়ে রেখেছেন।

তার ভাষ্যমতে, হিন্দি চলচ্চিত্র শিল্পে অভিনেতা-অভিনেত্রীদের গ্ল্যামারাস গানের পাশাপাশি শিল্পঘেঁষা বা অভিনয়নির্ভর চরিত্রে কাজ করার সুযোগ ও স্বাধীনতা রয়েছে। যারা এই দুই ধরনের কাজেই দক্ষতা দেখাতে পারেন, তারাই শেষ পর্যন্ত বলিউডে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত হন।

অন্যদিকে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তামান্না বলেন, “সেখানে তারকাসুলভ উপস্থিতিকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং এর বাণিজ্যিক সাফল্যের ধরন বেশ সীমাবদ্ধ। তিনি মনে করেন, দক্ষিণী ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গি নারীদের জন্য খুব একটা প্রশংসাসূচক নয়।”

তবে এসব মন্তব্যকে তিনি নিজের ব্যক্তিগত পর্যবেক্ষণ হিসেবেই দেখছেন। তার মতে, অন্যদের অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার মূলমন্ত্র হিসেবে তিনি অভিনয়নির্ভর চরিত্রের পাশাপাশি নাচ-গানের ছবিতেও সমান দক্ষতা দেখানোর বিষয়টিকে জরুরি বলে মনে করেন।

প্রসঙ্গত, তামান্না ভাটিয়া এখন তার পরবর্তী সিনেমা ‘বিবান: ফোর্স অব দ্য ফরেস্ট’ নিয়ে ব্যস্ত। দীপক মিশ্র পরিচালিত এই ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা, মনীশ পাল, সুনীল গ্রোভার ও শ্বেতা তিওয়ারি। ছবিটি আগামী ২৬ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ভারতীয় ইন্ডাস্ট্রি   পুরুষতান্ত্রিক   তামান্না ভাটিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close