মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল নীতির বলি হয়েছে অসংখ্য শিশু : স্বাস্থ্যমন্ত্রী      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩১৪       হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি      ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য: রাষ্ট্রপতি      গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      
খেলাধুলা
বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট দিলো জিম্বাবুয়ে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জিম্বাবুয়েকে গত ম্যাচে ১৫০’র আগে অলআউট করেও সেই রান তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। সেই তুলনায় আজ বড় সংগ্রহই পেয়েছে স্বাগতিকরা। এক সময় ২০০ রানও অনেক দূরে মনে হলেও শেষ পর্যন্ত বেন কারানের দুর্দান্ত সেঞ্চুরিতে সেটা সহজেই পেরিয়ে গেছে রোডেশিয়ানরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) হারারেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে অপরাজিত ১১১ রান করেছেন কারান।

ব্যাটিংয়ে জিম্বাবুয়ের শুরুটা মোটেও ভালো হয়নি। আজও নতুন বলে দুর্দান্ত ছিলেন তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসার ইনিংসের প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে ফিরিয়ে দলকে ব্রেকথ্রু এনে দেন। তৃতীয় ওভারে ফিরে ইনোসেন্ট কাইয়াকেও ফিরিয়েছেন তাসকিন। 

তৃতীয় বোলার হিসেবে আক্রমণে এসে নবম ওভারে উইকেট পেয়েছেন নাহিদ রানা। ৯ রান করা ক্রেগ আরভিনকে বোল্ড করেছেন এই প্রিমিয়াম পেসার। পাঁচে নেমে ব্যর্থ হয়েছেন ওয়েসলি মাদেভারেও। ৩০ বল খেলে ১৫ রানের বেশি করতে পারেননি তিনি। তাতে ৬৬ রানে চতুর্থ উইকেট হারায় জিম্বাবুয়ে।

দলের এমন বিপর্যয়ে হাল ধরেন সিকান্দার রাজা ও বেন কারান। দুইজনের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় রোডেশিয়ানরা। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি রাজা। ৩৩ রান করে মিরাজের শিকার হয়েছেন তিনি।

এরপর ক্লাইভ মাদান্দে দ্রুত ফিরলেও সপ্তম উইকেট জুটিতে দুর্দান্ত ব্যাটিং করেন কারান ও ব্রাড ইভান্স। কারান ১২২ বলে সেঞ্চুরি স্পর্শ করেন। আর ইভান্স ফিফটি করেছেন মাত্র ৩৬ বলে। সবমিলিয়ে কারান করেন অপরাজিত ১১১ রান, আর ইভান্সের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৫৮ রান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   চ্যালেঞ্জিং লক্ষ্য   জিম্বাবুয়ে  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close