বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
রাজনীতি
পানিবন্দি মানুষকে দ্রুত উদ্ধারের আহ্বান সাইফুল হকের
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৭:৪৭ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। 

তিনি বলেছেন, ‘আগামী কয়েক দিনে এসব অঞ্চলে বন্যা ও জলাবদ্ধতার পরিস্থিতির গুরুতর অবনতি হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবনে ইতোমধ্যে পরিস্থিতির অবনতি ঘটেছে। জবাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। অনেক অঞ্চলে এখনও কোনো ত্রাণসামগ্রী পৌঁছেনি, হাজার হাজার মানুষ চরম নিরাপত্তাহীনতায় দিন পার করছে।’

শুক্রবার (১০ জুলাই) বিকালে অনুষ্ঠিত পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদকমণ্ডলীর সভায় সাইফুল হক এসব কথা বলেন। 

পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর কমিটির সম্পাদক আবুল কালাম আজাদ, চুন্নু সিকদার, জামাল সিকদার, সালাউদ্দিন  আরিফুল ইসলাম, নান্টু দাস প্রমুখ।

সভায় সাইফুল হক আরও বলেন, ‘হাওর অঞ্চলে, বিশেষ করে নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলবীবাজার ও হবিগঞ্জেও পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটে চলেছে। অতিবৃষ্টি ও আগাম বন্যায় মানুষের দুর্ভোগ ক্রমে বেড়ে চলেছে। হাওর এলাকার লক্ষ লক্ষ মানুষ অসহায় জীবন যাপন করছে।’

তিনি জরুরি ভিত্তিতে দুর্যোগ কবলিত অঞ্চলে খাবার ও ত্রাণসামগ্রী পৌঁছাতে সরকারের প্রতি আহ্বান জানান।

একইসাথে সাইফুল হক জলাবদ্ধতায় দুর্গত মানুষদের উদ্ধার করারও আহ্বান জানান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পানিবন্দি মানুষ   উদ্ধার   পদক্ষেপ নেওয়া   সাইফুল হক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close