শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম: চট্টগ্রামের সাত উপজেলায় সেনা মোতায়েন      শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম      রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও অতিভারি বৃষ্টির শঙ্কা      চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ      বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, বেড়েছে মাছ-মুরগির দামও      দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে      ‘ইনভেস্ট বাংলাদেশ আইন ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন      
রাজনীতি
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:৫০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

রয়টার্সের প্রতিবেদনে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আজকে একটা ইন্টারভিউ আমরা দেখেছি, যে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করেছেন। তো আমাদের দাবি থাকবে যে দেশ তো অলরেডি ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এখন আমরাও চাই দেশে ফিরবে, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। বাংলাদেশে রায় হয়ে গিয়েছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।’

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা উদ্যোগ (এমএসএমই) দিবস ২০২৬ উপলক্ষে ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ন্যাশনাল এসএমই ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে সফল উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হয়।’ 

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনা কিভাবে আসবে, সে কাদেরকে নিয়ে আসবে, সে সারেন্ডার করবে কি করবে। এটা ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার এ বিষয়ে দিল্লির সঙ্গে কথা বলবে। এখানে আর কোনো পক্ষ নাই। ফলে সরকারই ঠিক করবে তাকে কখন আনবে, কিভাবে আনবে এবং কিভাবে বিচারের রায় কার্যকর করবে। সকল প্রস্তুতি নিয়েই তাকে আনতে হবে।’

‘শেখ হাসিনার সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। দিল্লি থেকে তাকে যতটুকু পারমিট করা হয়, সে অনুযায়ী সে কথা বলে। ফলে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, কিভাবে আসবেন, বিচার হবে কি না? এসব মূলত দিল্লির সঙ্গে ঢাকার কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ তো এখন কোনো রাজনৈতিক দলই নয়।’

জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছে, রাজনৈতিকভাবে যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতিকে রক্ষা করার জন্য আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘তবে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার যদি কোনো ধরনের পাঁয়তারা বা প্রচেষ্টা হয়, সরকার যদি সেটাকে প্রশ্রয় দেয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন সরকারই হবে। বাংলাদেশের আপামর জনগণ, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সব পক্ষ, ত্রিশ হাজার আহত ও ১ হাজার ৪০০ শহীদ পরিবারের সদস্য, আমরা সবাই প্রস্তুত আছি।’

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় নেওয়ার কথা সরকারও ভাবছে। আমরা মনে করি, এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে। এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। ফলে সেটার জন্য আমরাও চাই যে ফাঁসির রায় কার্যকর হোক।’

অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদের (পিসি) সদস্য আকরাম হুসাইন, বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক মোকলেসুর রহমান পলাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি মুরাদ কিবরিয়া, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক সরকার।

অনুষ্ঠানে পাঁচ শতাধিক উদ্যোক্তা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের হামীম কনজুমারস লিমিটেডের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম কনক, রংপুরের নিড ক্রাফট ডিজাইনের সুলতানা রাজিয়া, রাজধানীর বাড্ডার নিলাচল ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্টের আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহের হাজারা এগ্রো অ্যান্ড ফুড প্রোসেসিংয়ের আহসানুল ইসলাম ডন, নরসিংদীর তানজিনা আক্তার ইতি, গাজীপুরের এমআরকে ম্যানুফ্যাকচারার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মজিবুর রহমান খোকন, ঢাকার রোজিনা ফরেন ট্রেডের রোজিনা আক্তার, গাজীপুরের ঘি উৎপাদনকারী মো. সোহানুর রহমান সোহান, ময়মনসিংহের লোভেন হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট লিমিটেডের সানজিদা ইসলাম ছোঁয়া, ঢাকার ডেমরার ইজমা ব্রান্ডের কেএম শরিয়ত উল্লাহ, বরিশালের এনএফসি ইনফো কার্ডের মো. শরিফুল ইসলাম, লিড ন্যাশন একাডেমির হাসিব মাহমুদ ও আঁচল ফাউন্ডেশনের তানসেন রোজকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। এছাড়াও জুলাই শহীদ মারুফের বাবা মো. ইদরিস, জুলাই শহীদ মেহেরুন্নেসার বাবা মো. মোশারফ হোসেন ও প্রশিক্ষক কামরুল হাসান শিমুলকেও সম্মাননা জানানো হয়।

জাতীয় নারীশক্তির সংগঠক সাইয়েদা জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির আহ্বায়ক কাজী ফখরুল ইসলাম ও সদস্য সচিব মো. দিদার শাহ ধন্যবাদ সূচক বক্তব্য দেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শেখ হাসিনা   ফাঁসির দড়ি   অপেক্ষা করা   নাহিদ ইসলাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close