রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
বিনোদন
ক্যানসারের সাথে দুই বছরের লড়াই, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন ইবরার টিপু
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:০৮ পিএম
ইবরার টিপু | ছবি সংগৃহীত

ইবরার টিপু | ছবি সংগৃহীত

বহু দিন ধরেই ক্যানসারের সাথে যুদ্ধ করছেন সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপু। চিকিৎসা আর বড় একটি অস্ত্রোপচারের পর এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। সম্প্রতি তার ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও দেখে ভক্তদের মধ্যে তার শারীরিক অবস্থা নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা শুরু হয়। ব্যাপারটি নিয়ে কথা বলেন তার স্ত্রী ও সংগীতশিল্পী বিন্দু কণা।

ইবরার টিপুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বিন্দু কণা জানান, প্রায় দুই বছর আগে তার কিডনিতে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকেই শুরু হয় চিকিৎসা। দীর্ঘ এই সময়ে তাকে নিয়মিত থেরাপি নিতে হয়েছে। একপর্যায়ে একটি বড় ও জটিল অস্ত্রোপচারও করা হয়।

বর্তমানে ইবরার টিপু চিকিৎসা-পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

এর পূর্বে, এক সাক্ষাৎকারে নিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার ব্যাপারটি জানিয়েছিলেন ইবরার টিপু। 

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত থেরাপি নিচ্ছেন। পাশাপাশি মানসিকভাবে শক্ত থাকতে নিজেকে সংগীতচর্চায় ব্যস্ত রেখেছেন। 

নতুন গান তৈরির কাজই তাকে কঠিন সময় পার করার অনুপ্রেরণা জুগিয়েছে বলেও জানান তিনি।
 
তিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশের সংগীতাঙ্গনে কাজ করে আসছেন ইবরার টিপু। বিভিন্ন রিয়ালিটি শোর শিরোনাম সংগীত নির্মাণের পাশাপাশি ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের জনপ্রিয় স্বাগত সংগীত ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ তাকে এনে দেয় বিশেষ পরিচিতি। 

বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন টিপু। দীর্ঘ চিকিৎসা ও সফল অস্ত্রোপচারের পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইবরার টিপু   ক্যানসার   বিন্দু কণা   সংগীতশিল্পী  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close