রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
বিনোদন
দেশে ফিরছেন সঞ্জয়, মাতাবেন হোমকামিং কনসার্ট
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপের থিম সং ‘সির সির’ গেয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসা বাংলাদেশি-আমেরিকান সংগীতশিল্পী সঞ্জয় আগামী ১৮ জুলাই দেশে ফিরছেন। পরদিন রাজধানীর বনানী পূজা মাঠে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত হোমকামিং কনসার্ট।

এরই মধ্যে প্রকাশ পেয়েছে সঞ্জয়ের নতুন লোকগান ‘কার জন্য’। জনপ্রিয় লোকসংগীতশিল্পী মাখন মিয়ার সঙ্গে গাওয়া গানটি ১২ জুলাই কাইনেটিক মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।

গানটির কথা লিখেছেন জুয়েল মোর্শেদ ও রিয়াজ আলী। সুর ও সংগীত পরিচালনা করেছেন সঞ্জয়। লোকজ সুরের সঙ্গে আধুনিক ইলেকট্রনিক সংগীতের সমন্বয়ে গানটি তৈরি করা হয়েছে।

সঞ্জয় জানান, গত বছরের ডিসেম্বরে ঢাকায় অবস্থানকালে গানটির কাজ সম্পন্ন করেন তিনি। বাংলাদেশের লোকসংগীতের ঐতিহ্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্যেই গানটি নির্মাণ করা হয়েছে।

বিশ্বকাপের থিম সং ‘সির সির’-এ বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির সঙ্গে কণ্ঠ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পান সঞ্জয়। পাশাপাশি প্রথম বাংলাদেশি শিল্পী হিসেবে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে নতুন ইতিহাসও গড়েন তিনি।

আগামী ১৯ জুলাই রাজধানীর বনানী পূজা মাঠে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে তার হোমকামিং কনসার্ট। এরপর উপস্থিত দর্শকরা জায়ান্ট স্ক্রিনে একসঙ্গে উপভোগ করবেন ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সঞ্জয়   হোমকামিং কনসার্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close