শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম: হাজারীবাগে জুতার কারখানায় ভয়াবহ আগুন      বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী      মুক্তাগাছায় শিক্ষকের ওপর অতর্কিত হামলা ও লুটপাট      অস্থিতিশীলতার নেপথ্যে তৃতীয় পক্ষের ইন্ধন      হত্যার শিকার হচ্ছেন বিএনপি নেতারা      সর্বনাশা ফাঁদে তারুণরা      বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আশ্বাস ইউএনএফপি’র      
প্রবাস
বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সাক্ষাৎ
মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৫:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মঞ্জুরুল করিম খানের সঙ্গে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার নতুন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৭ জুলাই) সকালে দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। 

সভায় মঞ্জুররুল করিম খান বলেন, ‘মালয়েশিয়া থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ও স্যোশাল মিডিয়ায় প্রচার সংবাদ করার সময় একটু সাবধনতা অবলম্বন করতে হবে। মালয়েশিয়া হচ্ছে হোস্ট কান্ট্রি, তারা আমাদেরকে মেহমানের মতো রেখেছে। তাই তাদের সংবেদনশীল জায়গায় যেনো আঘাত না লাগে। তাদের (মালয়েশিয়ার) কোনো প্রতিষ্ঠান বা তাদের জনগণ যেন আহত না হোন আমাদের কারণে।’

তিনি আরও বলেন, ‘শ্রমবাজারের পাশাপাশি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে আরও বিভিন্ন বিষয় রয়েছে। সেগুলোর দিকেও আমাদের খেয়াল রাখতে হয়। বাণিজ্য ও শিক্ষাখাতসহ বিভিন্ন বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত।’

মঞ্জুররুল করিম খান বিদেশিকর্মীদের জন্য বীমাসহ মালয়েশিয়া সরকারের নেওয়া সামাজিক সুরক্ষা সংক্রান্ত উদ্যোগগুলোর সাথে বাংলাদেশিকর্মীদের সম্পৃক্ততা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার নবগঠিত কার্যকরী কমিটিকে শুভ কামনা জানিয়ে তিনি বলেন, ‘মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকেরা প্রবাসীদের সাথে দেশের মানুষের সেতুবন্ধনকারী হিসেবে যেমন কাজ করেন, তেমনি প্রবাসীদের সাথে দূতাবাসেরও সেতু বন্ধনে কাজ করছেন। আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনাদের সাংবাদিকতা চর্চায় আরও উৎকর্ষতা আসুক সেই কামনা করি।’

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (কনস্যুলার) গোলাম রাব্বানী ও প্রথম সচিব (প্রেস) মো. তরিকুল ইসলাম, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সিনিয়র সহ-সভাপতি রফিক আহমদ খান, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান, খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, আশরাফুল মামুন, মো. আরিফুজ্জামান, মোহাম্মদ আলী, বাপ্পী কুমার দাস, শওকত হোসেন জনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়া   বাংলাদেশ হাইকমিশন   বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব   মঞ্জুরুল করিম খান  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close