বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
বিবিধ
দুই বছর পর আবারও পূর্ণ সূর্যগ্রহণ, দিনের বেলায় নামবে অন্ধকার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১২:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দুই বছরেরও বেশি সময় পর আবারও ঘটতে যাচ্ছে পূর্ণ সূর্যগ্রহণ। আগামী ১২ আগস্ট চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে অবস্থান নেওয়ায় পৃথিবীর কিছু অঞ্চলে দিনের বেলাতেও নেমে আসবে রাতের মতো অন্ধকার।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এদিন চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে আড়াল করবে। ফলে আর্কটিক অঞ্চল, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল ও স্পেনের উত্তরাঞ্চলের কিছু এলাকা থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। এসব স্থানে প্রায় ২০ সেকেন্ড থেকে দুই মিনিটেরও বেশি সময় সূর্য সম্পূর্ণ আড়ালে থাকবে।

নাসার তথ্য অনুযায়ী, এবারের পূর্ণ সূর্যগ্রহণের ছায়াপথের দৈর্ঘ্য হবে প্রায় ৮ হাজার ৩০০ কিলোমিটার। এটি আর্কটিক উপকূল থেকে শুরু হয়ে উত্তর মেরুর কাছ দিয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল ও স্পেনের উত্তরাঞ্চল অতিক্রম করবে।

এ ছাড়া ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। সেখানে চাঁদ সূর্যের কেবল একটি অংশ ঢেকে দেবে। বিশেষজ্ঞদের মতে, আকাশ পরিষ্কার থাকলে গ্রহণটি সবচেয়ে ভালোভাবে উপভোগ করা সম্ভব হবে।

এর আগে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০২৪ সালের ৮ এপ্রিল, যা মূলত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোসহ উত্তর ও মধ্য আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে দৃশ্যমান ছিল।

অন্যদিকে ইউরোপের মূল ভূখণ্ডে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায় ২০০৬ সালে। আর স্পেনের মূল ভূখণ্ডে এমন ঘটনা শেষবার দেখা গিয়েছিল ১৯০৫ সালে। ফলে ১২০ বছরেরও বেশি সময় পর দেশটির মানুষ আবারও পূর্ণ সূর্যগ্রহণ প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close