বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত তিন      এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু পাঁচজনের      জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী      নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী      প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা      জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই : জাহেদ উর রহমান      চাপে সাধারণ মানুষ, নিরুপায় সরকার      
দেশজুড়ে
কুলাউড়ায় চোরাই গরু ও নগদ অর্থসহ ছয় চোর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৯:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় পুলিশের অভিযানে গরু চুরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের  সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরি হওয়া দুইটি গরু উদ্ধার এবং গরু কেনাবেচার নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে পরিচালিত অভিযোগ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মো. ছাতিম আলী (৪৬), মো. পাবেল মিয়া (৩৫), মো. জাবেদ আলী (২৭), মো. কামরুল ইসলাম ওরফে কেন্নাই (৩০), মো. জসিম আলী (৩৬) ও মো. হানিফ মিয়া (৪৮)।

জেলা পুলিশ জানায়, বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে কুলাউড়ার ৯ নম্বর টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামের সায়দ মিয়া ও আশিক মিয়ার গোয়ালঘর থেকে দুইটি গরু চুরি হয়। অভিযোগ পাওয়ার পরপরই কুলাউড়া থানা পুলিশের একাধিক টিম তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টা ১০ মিনিট থেকে শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টা পর্যন্ত কুলাউড়া ও কমলগঞ্জ থানা এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে কমলগঞ্জ উপজেলার বড়চেগ এলাকা থেকে মো. ছাতিম আলী (৪৬), মো. পাবেল মিয়া (৩৫) ও মো. জাবেদ আলীকে (২৭) গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শমশেরনগর রেলস্টেশন এলাকা থেকে মো. কামরুল ইসলাম ওরফে কেন্নাই (৩০) এবং কুলাউড়া উপজেলার থলের বাজার এলাকায় থেকে মো. জসিম আলী (৩৬) ও মো. হানিফ মিয়াকে (৪৮) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলার বড়চেগ এলাকায় পাবেল মিয়ার বাড়ি থেকে চুরি হওয়া দুইটি গরু উদ্ধার করা হয়। এছাড়া গরু কেনাবেচার নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কুলাউড়া   চোরাই গরু   নগদ অর্থ   চোর গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close