বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
ধর্ম
সন্তান পালনে যে বিষয়ে গুরুত্ব দিতে বললেন মসজিদে নববীর ইমাম
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শৈশব থেকেই নৈতিক শিক্ষা, ঈমানি চেতনা, সালাতের অভ্যাস ও কুরআন অনুধাবনের শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আবদুল-মুহসিন আল-কাসিম। জুমার খুতবায় তিনি বলেন, সুসন্তান গড়ে তোলা পিতা-মাতার যৌথ দায়িত্ব, যা ইহকাল ও পরকালে কল্যাণ বয়ে আনে।

শৈশব থেকেই সন্তানকে নৈতিক শিক্ষা এবং সন্তানের মাঝে ঈমানি চেতনা জাগ্রত করার প্রতি গুরুত্ব দিয়েছেন মদিনার মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আবদুল-মুহসিন আল-কাসিম। শুক্রবার জুমার খুতবায় এই বিষয়ে আলোচনা করেন তিনি। 

সন্তানদের আল্লাহর দেওয়া আমানত উল্লেখ করে শৈশব থেকেই সন্তানদের মনে ঈমানি চেতনা, সালাতের অভ্যাস এবং কুরআন অনুধাবনের শিক্ষা দেওয়ার জন্য পিতা-মাতার প্রতি আহ্বান জানান তিনি।

তিনি সন্তানদের সঙ্গে সদয় আচরণ করা, সুন্নাহ অনুযায়ী তাদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটানো এবং তাদের সফলতার জন্য দোয়া করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

শায়খ আল-কাসিম খুতবার শেষে বলেন, ‘সুসন্তান গড়ে তোলা পিতা-মাতার যৌথ দায়িত্ব, যা ইহকাল ও পরকালে নিরবচ্ছিন্ন কল্যাণ ও বরকত বয়ে আনে।’

একইদিনে মক্কার মসজিদুল হারামে জুমার খুতবায় খতিব শায়খ বান্দার বালিলা বলেছেন, ‘চারপাশে বিভিন্ন পরীক্ষা ও সংশয়ের মাঝে ঈমানের ওপর অবিচল থাকা একজন মুমিনের নাজাতের পথ।’

ঈমান টিকিয়ে রাখার মূল চাবিকাঠি হিসেবে আল্লাহর কাছে দোয়া, কুরআন অনুধাবন এবং নবীদের জীবন থেকে শিক্ষা নেওয়ার কথা তুলে ধরেন শায়খ বালিলা। ফিতনা ও কঠিন সময়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ইমাম   সন্তান  
মতামত লিখুন:
Loading...
Loading...

ধর্ম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close