বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার      বিগত সরকারের প্রকল্পের দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলে ব্যবস্থা : প্রধানমন্ত্রী      ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেলেও অনেক বেশি মূল্য দিতে হয়েছে : রাষ্ট্রপতি      ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন : প্রধানমন্ত্রী      রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা      সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর      
স্বাস্থ্য
রাজধানীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ১৫০ শয্যার সেবা চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৩:২৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ঢাকা দক্ষিণ সিটির তোপখানা সড়ক এলাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে ‘দি দাউদি বোহরাস অব বাংলাদেশ’র উদ্যোগে নবনির্মিত ‘প্রজেক্ট রাইজ ওয়ার্ড ফর চাইল্ড হেলথ কেয়ার’র উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এর উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিস।

১৯৫৭ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ বর্তমানে ৮০ শয্যার একটি ফিজিও থেরাপি সেন্টার পরিচালনা করে আসছে। নতুন করে আরও ৭০টি শয্যা যুক্ত হওয়ায় এখন থেকে ১৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু একসঙ্গে সেবা পাবে।

প্রধান অতিথির বক্তব্যে উদ্বোধনী অনুষ্ঠানে জাহিদ হোসেন বলেন, ‘জাতি, ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সব মানুষের পাশে আছে সরকার। দেশে বর্তমানে ৪০ লাখ নিবন্ধিত বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ রয়েছে।’

‘প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক, সহানুভূতিশীল ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে কেউ নিজেকে অনাদৃত, বঞ্চিত কিংবা অসহায় মনে করবে না। এরই মধ্যে সরকারের গৃহীত বিভিন্ন মানবিক উদ্যোগ জনমনে সাড়া ফেলেছে।’

তিনি আরও বলেন, ‘সমাজে বসবাসরত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিভিন্ন থেরাপি ও চিকিৎসা প্রদান করলে তারা সুস্থ হয়ে সমাজের মূলধারায় মিশে যেতে পারে।’

এক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘সমাজসেবামূলক প্রতিষ্ঠানগুলোতে অনুদান দিলে ট্যাক্স রিবেট পাওয়া যায়।’

মন্ত্রী সবাইকে এ সুযোগ গ্রহণ করার আহ্বান জানান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি দাউদি বোহরাস অব বাংলাদেশ’র ঢাকা ও চট্টগ্রামের প্রতিনিধিসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।


আরও সংবাদ   বিষয়:  বিশেষ চাহিদাসম্পন্ন শিশু   বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ   প্রজেক্ট রাইজ   ডা. এজেডএম জাহিদ হোসেন  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close