শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
বিনোদন
নৃত্যশিল্পী প্রিয়াংকা বড়ুয়ার জন্মদিন উদযাপন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৫:২১ পিএম
অনুষ্ঠান শেষে অতিথিদের ফটো সেশন।

অনুষ্ঠান শেষে অতিথিদের ফটো সেশন।

নৃত্য হল গুরু নির্ভর শিল্প। নৃত্য শিল্পে গুরু বা শিক্ষকের গুরুত্ব অপরিসীম। নৃত্য মূলত গুরু-শিষ্য পরম্পরার ওপর সম্পূর্ণ নির্ভরশীল একটি শিল্প। নৃত্য গুরুর জন্মদিনকে রাঙিয়ে তুলতে অভিভাবক ও শিক্ষার্থীরা মিলে আয়োজন করলো জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার।

শনিবার (১ আগস্ট) বিকালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি হলে নৃত্যরূপ একাডেমির কর্ণধার, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক, সংস্কৃতিকর্মী, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক প্রিয়াংকা বড়ুয়ার জন্মদিন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

নৃত্যরূপ একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকরা এ অনুষ্ঠানের আয়োজন করে।

গান, কবিতা, কথামালা ও নৃত্যের ছন্দে শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের প্রিয় নৃত্য শিক্ষকের জন্মদিন উদযাপন করেন। 

আয়োজনে অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, শিল্পকলা একাডেমি চট্টগ্রাম ফ্যান গ্রুপের এডমিন ও নাট্যকর্মী মো. ফোরকান রাসেল, উদীয়মান সংগীত শিল্পী কৌশিক দত্ত, আবৃত্তিশিল্পী বিজয় শংকর বড়ুয়া, নৃত্যশিল্পী প্রিয়াংকা বড়ুয়ার মা বীণা বড়ুয়া ও বাবা নিশীত কান্তি বড়ুয়া। 

অনুষ্ঠানে সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ বলেন, ‘গুরু নির্ভর এই নৃত্যশিল্প শিক্ষার্থী অভিভাবক এবং নৃত্যগুরুর এই অসাধারণ সম্পর্ক তাদের ভবিষ্যৎ জীবনে ভালো কাজ করতে সহায়ক হিসেবে কাজ করবে।’

প্রিয়াংকা বড়ুয়া বলেন, ‘আজকের এই আয়োজন আমার জন্য অত্যন্ত আনন্দের এবং একই সাথে গর্বের। এই আয়োজনে আমাদের নৃত্যরূপ একাডেমির সকল শিক্ষার্থী এবং অভিভাবকরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ তা সত্যিই প্রশংসনীয়। আমি চাই, সকলেই এভাবে একতাবদ্ধ থাকুক। আমার শিক্ষার্থীরাই আমার প্রাণ।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের অভিভাবকরা এই কোমলমতি শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চায় আরও উৎসাহিত করবেন, যাতে সাংস্কৃতিক চর্চার ক্ষেত্র প্রসারিত হয়। আমার জন্মদিনের এই আয়োজনে যারা সার্বিক সহযোগিতা করেছেন এবং আমাকে শুভকামনা জানিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের আন্তরিক শুভকামনা ও ভালোবাসা আমাকে এবং আমাদের নৃত্যরূপ একাডেমিকে আরো সুন্দর সুন্দর পরিবেশনা উপস্থাপনের ক্ষেত্রে উৎসাহ যোগাবে।’

ফোরকান রাসেল বলেন, ‘শিল্পচর্চার পাশাপাশি সবাইকে পড়াশোনা করতে হবে, ভালো মানুষ হতে হবে। আর শিল্পচর্চার প্রতিটি স্তরে পড়াশোনা সহায়ক হিসেবেই কাজ করবে। এমন সুন্দর আয়োজন সত্যিই প্রশংসনীয়।’

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শ্রাবণী বড়ুয়া ও বর্ণী চক্রবর্তী। 

অনুষ্ঠানে আইরিন বড়ুয়া কেমি, শান্তা ভট্টাচার্য, মুনা বড়ুয়া, এনি বড়ুয়া, তন্বী ব্রক্ষ্মচারীসহ নৃত্যরূপ একাডেমির শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রিয়াংকা বড়ুয়া   নৃত্যরূপ একাডেমি   সাংস্কৃতিক সন্ধ্যা   চট্টগ্রাম শিল্পকলা একাডেমি  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close