শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
আইন-আদালত
নিয়োগের চারদিন পরই সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১:০০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

নিয়োগ পাওয়ার মাত্র চার দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন মো. মাহফুজুর রহমান। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সোমবার (৩ আগস্ট) মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া চিঠিতে মাহফুজুর রহমান জানান, গত ৩০ জুলাই সলিসিটর উইংয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ১৭৯ জনের সঙ্গে তাকেও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত পরিস্থিতির কারণে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি স্বেচ্ছায় পদ থেকে অব্যাহতি চেয়েছেন।

চিঠিতে তিনি আরও অনুরোধ জানান, তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে অবমুক্ত করা হোক।

উল্লেখ্য, গত ৩০ জুলাই সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়। সেই তালিকায় থাকা মো. মাহফুজুর রহমান নিয়োগের মাত্র চার দিনের মধ্যেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নিয়োগ   সহকারী অ্যাটর্নি জেনারেল   পদত্যাগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close