শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
বিনোদন
দীর্ঘ চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১:৩৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

মস্তিষ্কে টিউমারের জটিল চিকিৎসা শেষে এক বছরেরও বেশি সময় পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন প্রখ্যাত চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। 

বাংলাদেশ সময় সোমবার (৩ আগস্ট) সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

ইলিয়াস কাঞ্চনের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম কলিন্স। অভিনেতার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রতিষ্ঠান ‘নিরাপদ নিউজ’-এর সংবাদকর্মী সোহাগ এবং নিসচার সহসভাপতি লিটন এরশাদ।

তবে এই সফর দীর্ঘদিনের জন্য নয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, পুনর্মূল্যায়নের জন্য আগামী ১৪ আগস্টের মধ্যে আবার লন্ডনে ফিরতে হবে ইলিয়াস কাঞ্চনকে। ১৫ আগস্ট সেখানে তার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হবে।

জানা গেছে, ব্রেন টিউমারের চিকিৎসার অংশ হিসেবে এখন পর্যন্ত তাকে ৬০টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি চিকিৎসার কারণে তার শারীরিক অবয়বেও পরিবর্তন এসেছে। বিমানবন্দর থেকে প্রকাশিত একটি ছবিতে শুভ্র চুল-দাড়িতে হুইলচেয়ারে বসা অবস্থায় দেখা গেছে এই বরেণ্য অভিনেতাকে।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। একই বছরের আগস্টে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হলেও টিউমারের অবস্থান ঝুঁকিপূর্ণ হওয়ায় সম্পূর্ণ অংশ অপসারণ করা সম্ভব হয়নি। এরপর থেকে কেমোথেরাপির মাধ্যমে তার চিকিৎসা চলমান রয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  চিকিৎসা   লন্ডন   ইলিয়াস কাঞ্চন  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close